এই মুহূর্তে

বিজয়ের ‘জন নয়গন’ নিয়ে সেন্সর বোর্ডের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধিঃ মিলল না স্বস্তি, কাটল না জট। থালাপাথি বিজয়ের শেষ ছবি ‘জন নয়গন’ নিয়ে সেন্সর বোর্ডের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। ছবির প্রযোজকে আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি ২০ জানুয়ারির মধ্যে একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। গত সপ্তাহেই ছবিটির মুক্তির কথা ছিল। কিন্তু ছবিটি মুক্তি পেলে ধর্মীয় অসন্তোষ শুরু হয়ে যেত দেশজুড়ে, সেই বিচার করেই ছবির সেন্সর শংসাপত্র দেয়নি সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)। কিন্তু ছবির প্রযোজক ধর্মীয় অনুভূতিতে আঘাত নিয়ে কোনও তথ্য ছবিতে দেওয়া হয়নি দাবি তুলে আদালতে যায়। এবং ‘জন নয়গান’-এর জন্যে CBFC-এর ছাড়পত্র চেয়ে আদালতে আবেদন করেন। কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে।

বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ মামলাটি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। এবং জানিয়ে দিয়েছে, মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগামী ২০ জানুয়ারী এই মামলার শুনানি করবে। আসলে মাদ্রাজ হাইকোর্টের আদেশের বিরোধীতা করে ছবির প্রযোজক, কেভিএন প্রোডাকশনস এলএলপি এই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল। কেভিএন-এর পক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী মুকুল রোহাতগি জানিয়েছিলেন যে, ‘CBFC ছাড়পত্রের আগেই মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছিল। ৫০০০-এরও বেশি থিয়েটার বুক করা হয়েছিল। কিন্তু গত ৫ জানুয়ারী সিবিএফসি জানিয় দেয় যে, ছবিটি পুনর্বিবেচনা কমিটির কাছে পাঠানো হচ্ছে। সিবিএফসির পুরো কার্যক্রমই দুর্নীতিপ্রবণ। মাদ্রাজ হাইকোর্টকে ২০ জানুয়ারীতেই এই সিদ্ধান্ত নিতে বলা হোক।’ সেইমতো আগামী ২০ জানুয়ারির মধ্যে’ জয় নয়গন’ মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে মাদ্রাজ হাইকোর্টকে। এই ছবিটি থালাপাথি বিজয়ের শেষ ছবি। এরপর থেকে পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করবেন বিজয়। গত ৯ জানুয়ারী ছবিটির মুক্তির কথা ছিল। কিন্তু সিবিএফসি চেয়ারপারসন ৬ জানুয়ারী ছবিটিকে রিভাইজিং কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পর এটি সমস্যায় পড়ে। CBFC চেন্নাই আঞ্চলিক কার্যালয়ের পরীক্ষা কমিটি কিছু সম্পাদনা সাপেক্ষে ছবিটির জন্য ইউ/এ ১৬+ সার্টিফিকেশন দিতে সম্মত হয়েছিল। অর্থাৎ ছবিটি ১৬ বছরের নিচে দর্শক দেখতে পারবে না। এরপরেই সিবিএফসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্রযোজক মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন।

যেখানে প্রযোজক দাবি করেন যে, ‘২০২৫ সালের ডিসেম্বরে ছবিটি প্রাথমিকভাবে সার্টিফিকেশনের জন্য জমা দেওয়ার পর, সিবিএফসি কিছু পরিবর্তনের পরামর্শ দেয়। সিবিএফসির প্রস্তাব গ্রহণ করে, ২৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে একটি সংশোধিত সংস্করণ জমা দেওয়া হয়। ২৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে, চেন্নাইতে সিবিএফসির আঞ্চলিক কার্যালয় আমাদেরকে জানায়, সংশোধিত সংস্করণটি সার্টিফিকেশন পাবে। তবে, কিছু প্রযুক্তি গত ত্রুটির কারণে আমরা ছবিটির চূড়ান্ত আপলোড প্রক্রিয়া সম্পন্ন করতে পারিনি। সিবিএফসিকে এটি জানানো হয়। এরপর ৫ জানুয়ারী, আমাদের জানানো হয়, সিবিএফসি চেয়ারপারসন ছবিটির বিষয়বস্তু (ধর্মীয় সংবেদনশীলতায় আঘাত এবং সশস্ত্র বাহিনীর চিত্রায়ন) নিয়ে অভিযোগ করেছে। তাই এটিকে সংশোধন কমিটির কাছে পাঠানো হয়েছে। তাঁরাই প্রাথমিকভাবে ছবিটিকে ছাড়পত্র দেবে। কিন্তু তা হয়ে ওঠেনি।’ সুতরাং ছবিটি আদেও কবে মুক্তি পাবে তা জানা নেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ভোলে বাবা পার করেগা’-র কাহিনী বদলাচ্ছে, দেখা যাবে না আর নীল-মধুমিতাকে, কারা আসছেন?

‘‌বনধ নাগরিক স্বাধীনতার পরিপন্থী’‌, মমতার নীতির সঙ্গে সহমত শশী থারুর

মোদির মাকে গালি দেওয়া যুবককে ৫ মাস পর জামিন দিল পটনা হাইকোর্ট

অশ্লীল শব্দ বাদ, শেষ মুহূর্তে শাহিদ কাপুরের ও’রোমিওর একাধিক দৃশ্যে কাঁচি চালাল সেন্সর বোর্ড

এপস্টিন–হরদীপ সিং পুরীর ইমেল প্রকাশ্যে, চাপে পড়ে সাফাই কেন্দ্রীয় মন্ত্রীর

ঢাকায় ভোট দিলেন সত্যজিৎ রায় ও গৌতম ঘোষের ছবির দুই নায়িকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ