টি-শার্টে সুশান্তের ছবি, ফ্লিপকার্টকে বয়কের ডাক ক্ষুব্ধ অনুরাগীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২০ সালের ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) আকস্মিক মৃত্যুতে রীতিমতো গোটা দেশ থমকে গিয়েছিল। দেখতে দেখতে নায়কের মৃত্যুর ২ বছর পেরিয়েছে। সুশান্তের মৃত্যুর রহস্য এখনও ভেদ না হলেও তরুণ প্রজন্মের মনে নায়ক এখনও জীবন্ত। তাঁর রেখে যাওয়া শিল্পের মাধ্যমে তিনি আমাদের মনে চিরকাল অমর থাকবেন। তাঁর মৃত্যুর কয়েক বছর পরেও একইভাবে ভক্তদের মনে সজাগ রয়েছে অভিনেতা। আর ভক্তরাও অভিনেতাকে সবসময় সমর্থন করে চলেছেন। তাইতো সম্প্রতি একটি প্রসঙ্গ ভক্তদের রীতিমত ক্ষিপ্ত করে তুলেছে। সৌজন্যে অনলাইন শপিং অ্যাপ্লিকেশন ‘ফ্লিপকার্ট’ (FLIPKART) এর একটি বিক্রিত পণ্য (টি শার্ট)। এই টি-শার্টে সুশান্তের ছবি দিয়ে একটি বিষন্নতা উদ্ধৃতি লেখা রয়েছে। আর তা দেখেই ক্ষেপেছেন সুশান্ত-ভক্তরা।

 

তাঁদের দাবি, প্রয়াত অভিনেতার ছবি দেওয়া এই টি-শার্টের ‘বিভ্রান্তিকর’ বার্তা বিক্রি করার অর্থ কী? অনেকেই এই বিভ্রান্তিকর’ বার্তা দেখে প্রতিবাদে নেমেছেন। বার্তার মধ্যে লেখা, ‘Depression’ অর্থাৎ বিষন্নতা। সূত্রের খবর, এই ব্র্যান্ডটি নতুন মার্কেটে নেমেছে।তাঁদের কোম্পানির প্রথম বিক্রিত পণ্যই হল এই নতুন টি-শার্টটি।

 

যেখানে উল্লেখ রয়েছে, সুশান্তের ছবি সহ ‘Depression is Life Drowning’ অর্থাৎ “বিষণ্নতা ডুবে যাওয়ার মতো” লাইনটি। যা দেখে ভক্তদের ক্রোধের মুখোমুখি হয়েছে ফ্লিপকার্ট। অর্ধেক সুশান্ত-ভক্তরা ‘বয়কট ফ্লিপকার্ট’ বলেও দাবি তুলেছেন। ভক্তদের দাবি, এই টিশার্টে ইঙ্গিত করা রয়েছে যে, অভিনেতা বিষন্ন হয়েই আত্মহত্যা করেছেন। আর এই বার্তায় ক্ষুব্ধ হয়েছেন অনুরাগীরা। অনেকে টুইটারে তাঁদের ক্ষোভ উজাড় করে দিয়েছেন।

 

এটিকে প্রয়াত অভিনেতার বিরুদ্ধে ‘স্মিয়ার ক্যাম্পেইন’ বলে অভিহিত করছেন ভক্তরা। তাঁরা ইতিমধ্যেই শোরগোল শুরু করেছে যে, অবিলম্বে অনলাইন শপিং প্ল্যাটফর্ম যাতে ক্ষমা চায়, এবং তাঁরা যেন সাইট থেকে এই শার্টটি সরিয়ে দেয় এবং বিক্রি বন্ধ করে। টি-শার্টের বার্তায় ক্ষুব্ধ এক টুইটার ব্যবহারকারীরা দাবি করেছেন যে, “অভিনেতা ডিপ্রেশনের রোগী ছিল না।”

 

কেউ কেউ উল্লেখ করেছেন যে, সিবিআই এখনও সুশান্ত মৃত্যু মামলার বিষয়ে তাঁদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেনি। অন্য কেউ কেউ অভিযোগ করেছেন যে, অভিনেতাকে ‘হত্যা’ করা হয়েছিল, তিনি আত্মহত্যা করেননি।

 

অনেকে এই ই-কমার্স সাইটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, আরেকজন আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একজন SSR অনুরাগী বলেছেন, “আমি একজন সাধারণ এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে আজ রাতে @Flipkart-কে নোটিশ দেব, তাঁরা এমন একটি উপাদান অনুমোদন করে একজন মৃত ব্যক্তির মানহানি করছে।”

 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত এখনো জারি রয়েছে। মুম্বই পুলিশ প্রথমে এই মৃত্যুর তদন্ত করলেও পরে এটি CBI, ইডি এবং এনসিবির কাছে হস্তান্তর করা হয়। অভিনেতা মৃত্যু মামলার সর্বশেষ আপডেট অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) একটি বিশেষ আদালতে অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক এবং অন্যদের বিরুদ্ধে খসড়া অভিযোগ দায়ের করেছে। এমনকী প্রসিকিউশন আদালতে রিয়া এবং শৌভিকের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবনের জন্য এবং মৃত অভিনেতার জন্য এই জাতীয় পদার্থ সংগ্রহ ও অর্থ প্রদানের জন্য চার্জ দেওয়া হয়েছে।

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী