World Yoga Day 2022: যোগদিবসে মিষ্টি বার্তা মালাইকা ও শিল্পার

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বিশ্ব যোগ দিবস। আর যোগ দিবস পালন করছেন বলিউডের অভিনেত্রীরাও। বলিউডের অভিনেত্রীদের ফিগারের মূল রহস্য হল যোগা। যদিও নিজেকে ফিট রাখার জন্যে একই পথে হাঁটছেন অভিনেতারাও। এদিন যোগ দিবস উপলক্ষ্যে কিছু বার্তা দিলেন অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা, মালাইকা অরোরা। এই অভিনেত্রীরা মাঝে মধ্যেই তাঁদের করা বিভিন্ন যোগাসনের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। যা দিয়ে তাঁরা প্রকৃতপক্ষে, ভক্তদেরকে স্বাস্থ্য সম্বন্ধে উৎসাহিত করে তোলেন।

বিভিন্ন শান্ত ব্যায়াম সেশনের আভাস দেন। অভিনেত্রী শিল্পা শেঠি মনে করেন যে “যোগ দিয়ে দিন শুরু করার চেয়ে ভাল কিছুই নেই, এবং প্রত্যেকেরই প্রতিদিন সকালে উঠে যোগ সাধনা করা উচিত, কারণ প্রতিদিন নিয়মিত যোগ সাধনা করলে আপনার মানসিক এবং শারীরিক সুস্থতায় পরিবর্তন আসবে।” অভিনেত্রী মাঝে মধ্যেই বৃক্ষাসন, বীরভদ্রাসন এবং নটরাজাসনের মতো যোগাসনগুলি করার ভিডিও তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেন। অভিনেত্রীর দাবি, যোগাসন আপনার মন, শরীর এবং আত্মাকে সারিবদ্ধ করে। তাই শুধু ২১ জুন নয়, প্রতিদিন যোগ দিবস পালন করুন। এছাড়াও শিল্পা শেঠি, ভারত সরকার সহ বেশ কয়েকটি ফিটনেস প্রচারাভিযানের সঙ্গে জড়িত। অভিনেত্রীর কথায় যোগাসন শরীর থেকে অনেক ক্যালোরি ঝরাতে সাহায্য করে। তবে অভিনেত্রী যোগার পাশাপাশি বিভিন্ন খাবার খাওয়াও ভিডিও দিয়ে থাকেন তাঁর সোশ্যাল হ্যান্ডেলে।

 

View this post on Instagram

 

A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty)

এদিকে অভিনেত্রী মালাইকা অরোরাও বেশ কয়েক বছর ধরে যোগব্যায়াম অনুশীলনকারী হিসেবে পরিচিত। তাঁর যোগব্যায়ামের উপর এতটা দক্ষতা, সত্যই সবাইকে অবাক করে। তাইতো ৫০ ছুঁই ছুঁই এই অভিনেত্রীর টানটান ফিগার হার মানায় টিনেজার অভিনেত্রীদেরও। বিশ্ব যোগ দিবসে মালাইকা বলেছেন, “যোগব্যায়াম আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, আমি প্রতিদিন যোগব্যায়াম করতে এক ঘন্টা ব্যয় করি। যা আমাকে সামগ্রিকভাবে নিরাময় রাখে। কিছুদিন আগে আমার যখন দুর্ঘটনা ঘটল, তখন এই যোগাই আমাকে সুস্থ করে তুলল। এই কারণেই আমি সময়ের সঙ্গে সঙ্গে শারীরিক, মানসিক, এবং আধ্যাত্মিকভাবে সুস্থ হয়ে উঠছি। আর আমি সত্যিই বিশ্বাস করি যে যোগব্যায়াম ভবিষ্যতের বিকল্প স্বাস্থ্যসেবা হয়ে উঠবে। যোগব্যায়াম শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধের একটি আশ্চর্যজনক হাতিয়ার। আমি যোগব্যায়াম অনুশীলন শুরু করার পর থেকে আমি অনেক উপকার পেয়েছি। এটা আমার শরীর পরিবর্তন করেছে এবং আমার জীবনে শান্তি এনেছে।”

 

View this post on Instagram

 

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial)

২০১৯ সালে, মালাইকা প্রথম তারা যোগ স্টুডিও খোলার পরিকল্পনা করছিলেন, তবে এখনো সেটা হয়ে ওঠেনি। অভিনেত্রী খুব শীঘ্রই তাঁর যোগ স্টুডিও শুরু করবেন।

 

View this post on Instagram

 

A post shared by DIVA YOGA (@thedivayoga)

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!