‘আমি বাস্তব জীবনের পোপটলাল’, ৪৪ বছরেও কেন অবিবাহিত ‘তারক মেহতা…’-র এই অভিনেতা?

৪৪ বছর বয়সে আজও অবিবাহিত তনুজ মহাশব্দ। কিন্তু কেন? তাঁর দুর্দান্ত ব্যক্তিত্ব মন জয় করেছে সবার। তাহলে কেন আজও সঙ্গিহীন জীবন কাটাচ্ছেন মিস্টার আইয়ার?

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের আপডেট জানতে প্রতিনিয়ত মুখিয়ে থাকেন নেটিজেনরা। বিশেষ করে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়েই যত্ত ‘ইন্টারেস্ট’ ভক্তমহলের। কে কখন বিয়ে করছেন, কার বিয়ে ভাঙছে, কে নতুন প্রেমে জড়াল, কার পুরোনো প্রেম ভাঙল, সবটাই মুচমুচে গসিপের বিষয় নেটপাড়ার। ‘তারক মেহতা কা উল্টা চশমা’-টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় একটি শো। প্রায় ১৪ বছর ধরে সাব টিভির পর্দায় রাজত্ব করছে এই ধারাবাহিক। যদিও এই শো নিয়ে বিতর্কের অন্ত নেই। বর্তমানে শোয়ে অনেক পুরনো মুখ নেই। যাই হোক, ‘তারক মেহতা কা উলটা চশমা’-র একজন জনপ্রিয় অভিনেতা হলেন তনুজ মহাশব্দে।

যিনি শোয়ে মিস্টার পোপটলাল আইয়ারের ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। কিন্তু ৪৪ বছর বয়সে আজও অবিবাহিত তনুজ মহাশব্দ। কিন্তু কেন? তাঁর দুর্দান্ত ব্যক্তিত্ব মন জয় করেছে সবার। তাহলে কেন আজও সঙ্গিহীন জীবন কাটাচ্ছেন মিস্টার আইয়ার? সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন মিস্টার আইয়ার। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, শোয়ের মিস্টার পপোটলালেরও জীবনে সুন্দরী স্ত্রী আছে, কিন্তু শোয়ের মতো বাস্তবেও তিনি অবিবাহিত। ৪৪ বছরে এখনও অবিবাহিত জীবন কাটাচ্ছেন তিনি । তবে তিনি আশা করেন শীঘ্রই খুশির খবর দেবেন। তবে কী কর্মজীবন নিয়ে ব্যস্ততার কারণে ব্যাক্তিগত জীবনকে সময় দিতে পারছেন না তনুজ মহাশব্দে? উত্তরে তিনি বলেন, এর কারণ তাঁর কাছেও জানা নেই।

এরপর তনুজ মহাশব্দে ‘তারক মেহতা কা উল্টা চশমা’ শোয়ে জ্যাঠালাল ওরফে দিলীপ যোশীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে বলেন, অনুষ্ঠানের শুরু থেকেই তিনি দক্ষিণ ভারতীয়র ভূমিকায় অভিনয় করে চলেছেন। কিন্তু দক্ষিণ ভারতীয় র ভূমিকায় অভিনয় করা তাঁর পক্ষে খুবই কঠিন ছিল। ভাষাগত সমস্যায় ভুগতেন তিনি। কিন্তু দিলীপ যোশী এবং অসিত মোদি তাঁকে ভাষার বিষয়ে অনেক সাহায্য করেছেন। এরপর থেকেই তাঁর চরিত্রে তিনি সাবলীল হয়েছেন।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6