১৭ বছর পর বন্ধ হচ্ছে ‘তারক মেহতা’? নীরবতা ভেঙে অসিত মোদি বললেন এটা সম্ভব হবে…

Share:

নিজস্ব প্রতিনিধি: “তারক মেহতা কা উল্টা চশমা” টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সিরয়ালের মধ্যে একটি। এই সিরিয়াল পছন্দ করেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল। এই সিরিয়াল বহু মানুষের দৈনন্দিন রুটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে এবং অনেকেই প্রতিটি পর্বের সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে জড়িত। দীর্ঘ ১৭ বছর পর কি এবার বন্ধ হতে চলেছে জনপ্রিয় এই টিভি সিরিয়াল? অনুষ্ঠানের প্রযোজক, অসিত মোদি আর কতদিন অনুষ্ঠানটি সম্প্রচারের পরিকল্পনা করছেন সে সম্পর্কে নীরবতা ভাঙলেন।

ভারতের অন্যতম প্রিয় অভিনেতা, ‘তারক মেহতা’ বহু বছর ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসছে। এই অনুষ্ঠানটি প্রথম ২০০৮ সালে প্রথম সম্প্রচারিত হয় এবং দ্রুত প্রতিটি শিশুর কাছে সন্ধ্যার প্রিয় সঙ্গী হয়ে ওঠে ‘তারক মেহতা’। সকলেই নতুন পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। কিন্তু গত কয়েক বছরে, এই ধারাবাহিকের অনেক অভিনেতা অনুষ্ঠানটি ছেড়ে দিলেও এর জনপ্রিয়তা এতটুকু কমেনি। বর্তমানে অনুষ্ঠানটির ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রযোজক অসিত মোদি জানিয়েছেন, ধারাবাহিকটি কতদিন চলবে। একটি অনুষ্ঠানে অসিত মোদি বলেছেন, অনুষ্ঠানটি এখনও চলছে এবং আমরা যতদিন সম্ভব এটি চালিয়ে যাব। তিনি বলেন, “আমি দেখতে পাচ্ছি যে মানুষ এখনও এটি পছন্দ করে। তারক মেহতা এমন একটি অনুষ্ঠান যা হাসি এবং আনন্দ বয়ে আনে। আমি খুশি যে মানুষ এত আগ্রহ নিয়ে এটি দেখছে। এটি কেবল একটি অনুষ্ঠান নয়, এটি এমন একটি ব্র্যান্ড যা দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছে। আমি অনেক পরিশ্রম করে এটি তৈরি করেছি এবং আমার দলও কঠোর পরিশ্রম করেছে।”

আরও পড়ুন: নাইট ক্লাবে মৃত্যুমিছিল কেমন করে? অন্তর্তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

‘তারক মেহতা’র পরিচালক অসিত কুমার মোদি টিভি এবং ওটিটির মধ্যে সম্পর্ক নিয়েও কথা বলেছেন। তাঁর কথায়, “প্রযুক্তি পার্থক্য তৈরি করে। মানুষ বলে টিভির দর্শক সংখ্যা কমে গেছে, কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা যদি ভালো কন্টেন্ট দেখাই, তাহলে দর্শক অবশ্যই ফিরে আসবে।” তাঁর বক্তব্য, “টিভি পুরো পরিবারকে একত্রিত করে। পুরো পরিবার একসঙ্গে বসে ধারাবাহিক দেখে। টিভি সবসময় তার জায়গা করে নেবে।” তবে অসিত মোদি এটাও মেনে নিয়েছেন যে, বর্তমানে প্রতিটি প্ল্যাটফর্মই ভালো কন্টেন্ট সরবরাহ করছে। দর্শকদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন ‘তারক মেহতা শো’ এখন অ্যাপেও দেখা যাবে।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান