নাইট ক্লাবে মৃত্যুমিছিল কেমন করে? অন্তর্তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর গোয়ার আরপোরা এলাকার একটি রেস্তোরাঁ-কাম-নাইট ক্লাবে মধ্যরাতে হয়েছে সিলিন্ডার বিস্ফোরণ। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। এদের মধ্যে ২০ জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যান, তিনজন জীবন্ত ঝলসে যান। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, নাইট ক্লাবে থাকা লোকজন বাইরে বেরোনোর ​​সময়টুকুও পায়নি। ভয়াবহ আগুন পুরো সবকিছু গ্রাস করে নেয় মুহূর্তে। বিধায়ক মাইকেল লোবো ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে বর্ণনা করেছেন এবং ক্লাবগুলির নিরাপত্তা পরীক্ষার দাবি জানিয়েছেন। পাশাপাশি জানা গিয়েছে,  গোয়ার আরপোরা গ্রামের বার্চ বাই রোমিও লেন ক্লাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  আগুন লাগতেই সকলে ছুটে গিয়েছিলেন পার্শ্ববর্তী বেসমেন্টে। ওই বেসমেন্টই পরিণত হয় মৃত্যুপুরীতে। নিহতদের মধ্যে চারজন পর্যটক এবং নাইটক্লাবের ১৪ জন কর্মী রয়েছেন। ইতিমধ্যেই ক্লাবের ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। 

অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে নাইটক্লাবটিতে। অভিযোগ উঠছে নাইট ক্লাবটি অবৈধ ভাবে পরিচালিত হচ্ছিল। ঠিক কী কারণে আগুন লেগেছিল তা এখনও স্পষ্ট নয়। গোয়া পুলিশ প্রধান অলোক কুমার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন য্‌ সিলিন্ডার বিস্ফোরণের কারণেই আগুন লেগেছিল। তবে একাধিক প্রত্যক্ষদর্শী এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। কেউ কেউ বলেছেন যে অগ্নিকাণ্ডের সূত্রপাত এক তলায়। সেখানে প্রায় ১০০ জন পর্যটক হুল্লোড় করছিলেন। হায়দরাবাদের একজন পর্যটক জানিয়েছেন “আগুন জ্বলতে শুরু করার সঙ্গে সঙ্গে হট্টগোল শুরু হয়। আমরা দেরি না করে বেরিয়ে এসে দেখি পুরো নাইট ক্লাব দাউ দাউ করে জ্বলছে।” মোটের উপরে, এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে তা সবই পরষ্পর বিরোধী। 

জানা গিয়েছে, নাইট ক্লাবে প্রবেশ ও প্রস্থানের পথ ছিল সংকীর্ণ। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, আতঙ্কিত জনতা পালানোর চেষ্টা করার সময় হুড়োহুড়ি করে দৌড়াতে শুরু করেন। এর ফলে শুরু হয় সংঘর্ষ। কেউ আগুন থেকে বাঁচতে একতলায় অবস্থিত রান্নাঘরে চলে যায়। ফলে ক্লাবের অন্যান্য কর্মীদের সঙ্গে সেখানেই আটকা পড়ে যান তাঁরা। রবিবার সকালে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, যে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ক্লাবের উপর তলায় প্রথমে আগুন লাগে। খুব ভিড় ছিল সেই সময়। ফলে দরজা দিয়ে সকলে বেরিয়ে আসতে পারেননি। কয়েক জন পালিয়ে যেতে সক্ষম হলেও আগুন তীব্রতর হয়ে ওঠায় অন্যদের পক্ষে বেরিয়ে আসা সম্ভব হয়নি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যারা বেসমেন্টের দিকে এগিয়ে গিয়েছিলেন তাঁদের অনেকেই শ্বাসরোধ হয়ে মারা যান। বেসমেন্টে বায়ুচলাচল পর্যাপ্ত ছিল না। আমরা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছি।”

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

‘কোহলি তাড়াতাড়ি আউট হলে খেতে ইচ্ছা করত না’, বিরাট-ভক্ত ‘নানা’র পুরনো ভিডিও ভাইরাল

নানা পাটেকরের ‘প্রথম ভালবাসা’ কে? সাক্ষাৎকারে যা জানিয়েছিলেন অভিনেতা

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?