১২ বছর পর হলিউডে প্রত্যাবর্তন! অস্কারজয়ী ‘দুনে’-এর ফ্র্যাঞ্চাইজিতে তব্বু

এর আগে তব্বু হলিউডে 'দ্য নেমসেক' এবং 'লাইফ অফ পাই' নামক দুটি প্রজেক্টে কাজ করেছিলেন। একটি প্রতিবেদন অনুসারে, তব্বুকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ম্যাক্সের জন্য তৈরি করা 'ডিউন: প্রফেসি'-এর জন্য কাস্ট করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড তারকাদের আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করা নতুন কোনও বিষয় নয়! আলিয়া ভাট থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, ইরফা ন খান-সহ একাধিক বলিউড তারকা হলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন। এখন আবার হলিউডের পার্মানেন্ট বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। শোনা যাচ্ছে, ফের হলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী তব্বু। বলিউডের একজন অন্যতম আইকনিক অভিনেত্রী তব্বু। যিনি তাঁর শক্তিশালী অভিনয় দিয়ে প্রতিনিয়ত দর্শকদের মুগ্ধ করছেন। ভারতীয় সিনেমার দর্শকদের অন্যতম প্রিয় অভিনেত্রী হলেন তব্বু। তব্বুকে শেষ দেখা গিয়েছিল, করিনা কাপুর এবং কৃতি স্যাননের সঙ্গে সঙ্গে ‘ক্রু’তে। ছবিটি বক্সঅফিসে ভাল রাজত্ব করেছে।

নব্বই দশক থেকে হিন্দি চলচ্চিত্র মহলে দাপিয়ে বেড়াচ্ছেন তব্বু। অনেক স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। লক ডাউনের পরেও প্রচুর হিট ছবি দিয়েছেন তব্বু। তবে এবার তব্বুর ভক্তদের জন্য বিশাল খবর। আবারও হলিউডে অভিনয় করতে চলেছেন তব্বু। শোনা যাচ্ছে, অস্কার বিজয়ী ফিল্ম ফ্র্যাঞ্চাইজি ‘ডুনে’-এর প্রিক্যুয়েল হতে চলেছে, সেখানেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তব্বু। যার গল্প হবে ছবিতে দেখানো ঘটনাগুলির আগের কাহিনী। তবে এটি ওয়েব সিরিজের আকারে প্রকাশিত হবে। মোট ৪ টি পর্বে ভাগ করা হয়েছে ওয়েবসিরিজটিকে। এর আগে তব্বু হলিউডে ‘দ্য নেমসেক’ এবং ‘লাইফ অফ পাই’ নামক দুটি প্রজেক্টে কাজ করেছিলেন। একটি প্রতিবেদন অনুসারে, তব্বুকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ম্যাক্সের জন্য তৈরি করা ‘ডিউন: প্রফেসি’-এর জন্য কাস্ট করা হবে। এই শোতে তিনি সিস্টার ফ্রান্সেসকার চরিত্রে অভিনয় করবেন। ইতি মধ্যেই তব্বুর অভিনয়ে মুগ্ধ সবাই।

এবার শোতে তাঁর অভিনয় দর্শকমনে কতটা ছাপ ফেলতে পারবে সেটাই শোটি রিলিজ হলে বোঝা যাবে। ২০১২ সালে মুক্তি পাওয়া তব্বুর শেষ হলিউড প্রজেক্ট ‘লাইফ অফ পাই’ এর আগে অস্কারে জয়ী হয়েছিল। এই ছবিতে তব্বুর সঙ্গে ইরফান খান, আদিল হুসেন ও সুরজ শর্মাও কাজ করেছিলেন। ৪টি অস্কার পুরস্কার জেতা এই ছবিটি চলচ্চিত্রপ্রেমীদের অন্যতম প্রিয় ছবি। বলিউডের কথা বলতে গেলে, লকডাউনের পরে, টাবু ‘ভুল ভুলাইয়া 2’, ‘দৃশ্যম 2’, ‘ভোলা’ এবং ‘ক্রু’-এ কাজ করেছেন। তাঁর এই সমস্ত ছবিগুলি কেবল সফলই ছিল না, এর মধ্যে কয়েকটি বড় হিটও হয়েছিল। তব্বুকে শীঘ্রই দেখা যাবে, অজয় ​​দেবগনের সঙ্গে ‘অরন মে কাহান দম থা’ ছবিতে।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান