আলাপ করুন বলিউডের নতুন গায়ক ভজন কুমারের সঙ্গে

এই ছবিতেই ভিকি গায়ক ভজন কুমারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। ড্যাশিং হাবভাব ছেড়ে এবার ভক্তরা তাঁকে দেখতে পারবে সম্পূর্ণ আলাদা রূপে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যশরাজ ফিল্মস মঙ্গলবার দিনই গায়ক ভজন কুমারকে নিয়ে একটি পোস্ট করে রীতিমতো ভক্তদের অবাক করে দিয়েছিলেন। ভজন কুমার, সে কে? এই প্রশ্নটাই ভক্তদের মনে রীতিমতো উতাল-পাতাল সৃষ্টি করেছিল। অবশেষে জল্পনার অবসান! এই প্রথম অভিনেতা ভিকি কৌশলকে দেখা যাবে গায়কের অবতারে। অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল সারা আলি খানের সঙ্গে ‘জারা হটকে জারা বাঁচকে’ ছবিতে। বক্সঅফিসেও বেশ সুনাম অর্জন করেছিল ছবিটি। এবার প্রকাশিত হল তাঁর পরবর্তী চলচ্চিত্রের শিরোনাম ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’। এই ছবিতেই ভিকি গায়ক ভজন কুমারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। ড্যাশিং হাবভাব ছেড়ে এবার ভক্তরা তাঁকে দেখতে পারবে সম্পূর্ণ আলাদা রূপে।

হ্যাঁ, এর আগে গায়কের ভূমিকায় অভিনেতাকে দেখা যায়নি কোথাও। ৩০ অগস্ট মুক্তি পেল ছবিটির প্রথম গান ‘কানহাইয়া টুইটার পে আজা’। আর ছবির প্রথম গান লঞ্চ উপলক্ষে এদিন মুম্বইতে একটি জমকালো ইভেন্টের আয়োজন করেছিলেন নির্মাতারা। সেখানেই নির্মাতারা জানালেন, ভিকি কৌশল এবার ভজন কুমার। ‘কানহাইয়া টুইটার পে আজা’ গানটির সুর করেছেন প্রীতম এবং গেয়েছেন নাকাশ আজিজ। গানটির কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। গানটিতে ভিকির অঙ্গভঙ্গিগুলি কোরিওগ্রাফি করেছেন বিজয় এ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই ছবিতে অভিনেতার ঝলক দেখে হতবাক হয়ে গিয়েছেন ভক্তরা। পঞ্জাবী-কুর্তায় একেবারে কৃষ্ণ ঠাকুর তিনি। ভিকি কৌশলের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’ তে তাঁর বিপরীতে অভিনয় করছেন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার।

বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ছবিটি আগামী ২২ শে সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে। যশ রাজ ফিল্মস দ্বারা প্রযোজিত, ছবিটি ভারতের কেন্দ্রস্থলে সেট করা হয়েছে এবং ভজন কুমারের (ভিকি কৌশল) পরিবারেকে ঘিরেই তৈরি ছবিটি। প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। এদিকে ভিকি এবং মানুষী ছবির হাত ধরেই বলিউডের নতুন জুটি হিসেবে ধরা দেবেন। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’-তে আরও অভিনয় করেছেন মনোজ পাহওয়া, কুমুদ মিশ্র, সাদিয়া সিদ্দিকী, অলকা আমিন, সৃষ্টি দীক্ষিত এবং ভুবন অরোরা।

শনির কৃপায় ৮৩ দিন ৫ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

পিতৃপক্ষে দান করুন ৭ জিনিস, ভাগ্য চমকাবে, সংসারে উপচে পড়বে ধন-সম্পত্তি

শনির কুদৃষ্টি, সারাদিনে অনেক কাজে বাধা পড়বে, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য