এ আর রহমানের কনসার্ট ঘিরে উত্তপ্ত, ৩ পুলিশ অফিসারকে বদলির নির্দেশ

তাঁদের মধ্যে একজন ছিলেন দীপা সত্যান, ডিসিপি, আইনশৃঙ্খলা, পল্লীকরানি এবং তাম্বারাম। কনসার্টের স্থানটি তাম্বারাম কমিশনারেটের অধীনে ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১০ সেপ্টেম্বর চেন্নাইয়ের আদিত্যরাম প্যালেসে এআর রহমানের কনসার্ট ঘিরে এখনও বিক্ষোভ তুঙ্গে। আয়োজকদের অব্যবস্থাপনার দায়ে পদস্পিষ্ট হয়েছেন শতাধিক মানুষ। ভিড়ের চোটে নাজেহাল অবস্থা হয়েছিল শতাধিক মানুষের। ১০ সেপ্টেম্বর বছরের সবথেকে বৃহত্তর এ আর রহমানের কনসার্ট ছিল। যেখানে ভক্তসংখ্যা ছিল প্রায় ৫০ হাজারের অধিক। কিন্তু আয়োজকদের দুর্বল ব্যবস্থার কারণে অনুষ্ঠানের টিকিট কেটেও অনেকে ভেতরে ঢুকতে পারেননি এবং অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রচুর মানুষ পদদলিত হয়েছেন। সঙ্গে প্রচুর নারীদের শ্লীলতাহানির শিকার হতে হয়। সেদিন এ আর রহমানের কনসার্টে দক্ষিণী ইন্ডাস্ট্রির বহু তারকা এবং তাঁদের পরিবার ছিলেন।

যার মধ্যে, অভিনেত্রী খুশবু, কীর্তি সুরেশ, কার্তি-সহ একাধিক তারকার পরিবার উপস্থিত ছিলেন। তাঁদেরও এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কিন্তু সবকিছুর পরেও একটাই প্রশ্ন থেকে যায়, পুলিশের ভূমিকা ঠিক কী? তাঁরা কোথায় ছিলেন? ইতিমধ্যেই তাম্বারাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে। আর এর মধ্যেই খবরে এল, ঘটনার দায় হিসেবে তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ACTC ইভেন্ট এদিন এই বৃহত্তম কনসার্ট আয়োজন করে ছিলেন। সেদিন শোয়ে প্রায় ৪৬,০০০ জনেরও বেশি লোক উপস্থিত ছিলেন। ভিড় নিয়ন্ত্রণ, কনসার্টে অনেক নারীকে শ্লীলতাহানি, শিশুরা বাস্তুচ্যুত এবং অতিরিক্ত যানজটের শিকার হয়েছেন কনসার্টে। রিপোর্টের পর তদন্তের নির্দেশ দেওয়া হয়। তামিলনাড়ু সরকারের আদেশ অনুসারে, তিনজন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে একজন ছিলেন দীপা সত্যান, ডিসিপি, আইনশৃঙ্খলা, পল্লীকরানি এবং তাম্বারাম। কনসার্টের স্থানটি তাম্বারাম কমিশনারেটের অধীনে ছিল।

এদিন গায়িকা শ্বেতা মোহন, কনসার্টের অন্যতম পারফর্মার ছিলেন, তিনিও পুলিশের দায়িত্বের উপর প্রশ্ন তুলেছিলেন। ১২ সেপ্টেম্বর, তিন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে, এবং পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত দুজনকে বাধ্যতামূলক অপেক্ষায় রাখা হয়েছে। ডিসিপি দীপা সাথিয়ানকে বদলি করা হলেও, অন্য দুই কর্মকর্তার বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ১১ সেপ্টেম্বর, যুবান শঙ্কর রাজা একটি বিস্তৃত বিবৃতি শেয়ার করে বলেছেন যে, আয়োজকদের থেকে একটি স্বীকারোক্তি নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে সঠিকভাবে ইভেন্ট পরিচালনা করে। তামিল অভিনেতা কার্তি প্রকাশ করেছেন যে, তাঁর পরিবারের সদস্যরাও ভিড়ের মধ্যে ছিলেন। খুশবু, এক্স-এ একটি পোস্টে প্রকাশ করেছে যে, আসন অনুপলব্ধতার কারণে তাঁর মেয়ে এবং তাঁর বন্ধুদের ঢুকতে দেওয়া হয়নি, তবে তিনিও আয়োজকদের দোষ দিয়েছেন, রহমানের নয়।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?