এই মুহূর্তে

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত সলমানের সহ-অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের শোকের ছায়া! মারণরোগ ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। প্রবীণ অভিনেত্রী দীর্ঘদিন ধরেই মাল্টিপল মায়েলোমারে আক্রান্ত ছিলেন। ২০১৯ সাল থেকে তাঁর চিকিৎসা চলছিল। আজ বিকেল ৩টে নাগাদ মুম্বইয়ের আন্ধেরি পূর্বের চাকালা পারসিওয়াড়ার একটি হিন্দু শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড টেলি ইন্ডাস্ট্রিতে। তিনি একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন।

পাশাপাশি হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তাঁর মৃত্যুর খবর অভিনেত্রীর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে শেয়ার করা হয়েছে। তাঁর পরিবার একটি আবেগঘন নোট পোস্ট করেছেন। বিবৃতি অনুসারে, বছরের পর বছর অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর ১৭ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রবীণা। এছাড়া সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (CINTAA)ও X-এ প্রবীণ অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছে, “CINTAA প্রবীণা দেশপাণ্ডে জি (২০০৮ সাল থেকে সদস্য) এর মৃত্যুতে সমবেদনা জানাচ্ছে।” প্রবীণা অসংখ্য মারাঠি, হিন্দি চলচ্চিত্র, টেলিভিশন, থিয়েটার এবং ওয়েব সিরিজ জুড়ে পার্শ্ব চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। এছাড়া তিনি সলমান খান এবং আসিনের ‘রেডি’ ছবিতে শালু চৌধুরীর চরিত্রে অভিনয় করেছিলেন।

যদিও তাঁর ভূমিকা কেন্দ্রীয় ছিল না, তবে তাঁর অভিনয় দর্শকদের উপর ছাপ ফেলেছিল। এছাড়া তিনি জন আব্রাহামের সঙ্গে ‘পরমাণু: দ্য স্টোরি অফ পোখরান’, সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘এক ভিলেন’ এবং রিয়া চক্রবর্তী অভিনীত’ জালেবি’-র মতো ছবিতেও অভিনয় করেছেন। এছাড়া টেলিভিশনে, ‘ঘর এক মন্দির’, ‘কুমকুম’, ‘করম আপনা আপনা’ এবং ‘কুলফি কুমার বাজেওয়ালা’র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। সম্প্রতি, তিনি ২০২৬ সালের ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘তাসকারি’তে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। যেটি নীরজ পান্ডে পরিচালিত ছিল। এবং অভিনয় করেছিলেন ইমরান হাশমি। এটাই ছিল তাঁর শেষ অভিনয়। এছাড়া জানা গিয়েছে, তিনি ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩’-এর শুটিংও শেষ করেছেন, যেখানে তিনি মনোজ বাজপেয়ীর চরিত্রের মা চরিত্রে অভিনয় করছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অবশেষে ছেলেকে নিয়ে অগ্নিগর্ভ দুবাই থেকে কলকাতায় ফিরলেন শুভশ্রী

হরিয়ানভি গানে অশ্লীল শব্দ ব্যবহার, ফের আইনি বিপাকে র‍্যাপার বাদশা

মাঠে হার্দিক খেলছেন, গ্যালারিতে ছেলে অগস্ত্যকে আগলে রাখলেন প্রেমিকা মাহিকা

ফের ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা, ‘রাঙামতী’, ‘বিদ্যা ব্যানার্জি’-কে টপকে টিআরপি’র শীর্ষে কে?

৬৬ বছরে মা হচ্ছেন নীনা গুপ্তা! শাড়ির ফাঁকে স্পষ্ট অভিনেত্রীর বেবি বাম্প, জল্পনা তুঙ্গে

জন্মদিনে খালি পায়ে ৩,৫৫০টি সিঁড়ি ভেঙে তিরুমালা ভেঙ্কটেশ্বরে পুজো দিলেন জাহ্নবী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 4 - 1
Goals
Goal By Jamie Maclaren 14' & 24'
Live Score 4 - 1
Match Status
Loading...
Powered by Ei Muhurte