‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

কিন্তু তৃণমূল হারতেই ডিগবাজি খেয়ে সেই কবীর সুমনই কিনা বলছেন, তিনি তৃণমূলপন্থী নন। তাতেই বিস্মিত হয়েছেন অনুরাগীরা। এবার এই ইস্যু নিয়েই কবীর সুমনকে বিঁধলেন প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদলের বাংলায় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ‘ডিগবাজি’-র সংখ্যা। সোমবারে বিধানসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর থেকেই নেট দুনিয়ায় বহু গুণী জনের মন্তব্য ধরা পড়ছে। তৃণমূল ঘনিষ্ঠ তারকারাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপিকে শুভেচ্ছা জানাচ্ছেন। যাঁদের মধ্যে আছেন, দেব, জিত, কাঞ্চন মল্লিক-সহ একাধিক টলিউডের ব্যক্তিত্বরা। এমন আবহে চর্চায় রয়েছে প্রখ্যাত গায়ক-লেখক কবীর সুমনের এক মন্তব্য। বাংলার মসনদে বসার পর থেকেই কবীর সুমনকেও সকলে তৃণমূলের সমর্থক ভেবেছেন। কিন্তু তৃণমূল হারতেই ডিগবাজি খেয়ে সেই কবীর সুমনই কিনা বলছেন, তিনি তৃণমূলপন্থী নন। তাতেই বিস্মিত হয়েছেন অনুরাগীরা। এবার এই ইস্যু নিয়েই কবীর সুমনকে বিঁধলেন প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। গত মার্চে ধর্মতলার ধরনা মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কমিশনের এসআইআরের বিরুদ্ধে সরব হয়েছিলেন কবীর সুমন। কিন্তু ছাব্বিশের নির্বাচনে বিজেপির কাছে তৃণমূলের চূড়ান্ত হার হতেই পুরোপুরি ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন কবীর সুমন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সঙ্গীতশিল্পী ডিগবাজি খেয়ে বলেছেন, ‘আমি তো তৃণমূলের কোনও সদস্য নই। আমি তৃণমূলপন্থীও নই। আমায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় হাতে পায়ে ধরেই দাঁড় করিয়েছিলেন। এর আগে আমি কোনও পার্টির সদস্য ছিলাম না। আমার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়া মাত্রই আমি পদত্যাগ করেছি। তবে এবার জনতার রায় কেন তৃণমূলের বিপক্ষে গেল, সেটা বলতে পারব না। আমার মনে হয়, তৃণমূলের শাসনে অনেক ভুল হয়েছে। মানুষ সেটা ভাল চোখে দেখেনি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে সব কাজ ঠিক করেননি। তবে আমি এবার তৃণমূলকেই ভোট দিয়েছি ঠিকই, কিন্তু আমি নিজে তৃণমূলের কাজে খুশি নই। দলের বহু কথা মানুষের মনকে ব্যথিত করেছে। তবে একটা কথা না বললেই নয়, মমতা অনেক ভাল কাজও করেছেন।’ সুমনের এই ভিডিও ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তোলপাড় পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তোপ দেগেছেন তসলিমা নাসরিনও।

তিনি ফেসবুকে একটি পোস্টে কবীর সুমনকে খোঁচা দিয়ে লিখেছেন, ‘তিনিই তো বলেছিলেন আজ থেকে ৩০০ বছর পর মমতার নামে পুজোআচ্চা হবে, মন্দিরও হবে। শুধু তাই নয়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি গান বেঁধেছিলেন। ২০২০ সালে করোনা সংক্রমণের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রশংসা করে একটি গান বেঁধেছিলেন। কবীর সুমন কেবল গানই বাঁধেননি, তিনি ‘মমতা’ নামে একটি নিজস্ব রাগ তৈরি করে সেই রাগে খেয়ালও গেয়েছিলেন। তিনি ‘মমতার জন্য’ নামে একটি বিশেষ গানও বেঁধেছিলেন। এত গান লেখার জন্য এবং গাওয়ার জন্য কি কেউ তাঁকে হাতে পায়ে ধরেছিল? মমতার নামে মন্দির হবে, এই ঘোষণা তিনি মাথায় একটা সাদা গোল টুপি পরে করেছিলেন। ওই টুপিটা পরার জন্য কে বা কারা তাঁর হাতে পায়ে ধরেছিল, জানতে পারি?’ এরপর তিনি লেখেন, ‘মজার তো! হাতে পায়ে ধরলেই কাজ হয়ে যায়! কেউ যদি হাতে পায়ে ধরে বলে আপনি তো কমিউনিস্ট ছিলেন, হাতে পায়ে ধরেছিল বলে তৃণমূল হয়েছিলেন, এবার হাতে পায়ে ধরলে আপনি তো ঠিক বিজেপি হয়ে যাবেন, তাই না? তখন গোল টুপিটার কী হবে? ভাষণ দেওয়ার জন্য টুপিটা পরার তো আর দরকার হবে না!’

হলুদে সোনার আভা, কখনও কৃষ্ণবর্ণা! শাস্ত্রে ঠিক কেমন দুর্গার গায়ের রং?

৯ দিনে বদলাবে ভাগ্য! নবরাত্রিতে কেন জরুরি এই সাধনা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে সাবধান, বিনিয়োগ লাভজনক হতে পারে

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং