‘পাঠান’ মুক্তির আগে গান ও ছবির আপত্তিকর দৃশ্য বদলে ফেলার নির্দেশ সেন্সর বোর্ডের

'পাঠান'-এর প্রথম ছবির গানে যে সকল আপত্তিকর দৃশ্য আছে তা বদলে ফেলতে এবং একটি সংশোধিত সংস্করণ জমা দিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১২ ডিসেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত এবং চারবছর পর প্রত্যাবর্তন ছবি ‘পাঠান’-এর প্রথম গান। গানটি মুক্তির পর থেকেই দেশের প্রভাবশালী রাজনৈতিক মহল একেবারে কোমর বেঁধে পাঠান বয়কটের ডাক তুলেছে। সৌজন্যে গানে দীপিকার গেরুয়া বিকিনি পরিধান এবং শাহরুখের রোমান্স। সবটাই দেশীয় রাজনৈতিক মহলের কাছে অশ্লীল বলেই মনে হয়েছে, অন্যদিকে ৫৭ বছর বয়সে শাহরুখের এত টানটান উত্তেজনাপূর্ণ ফিগার, রোমান্টিক রাজা হিসেবে আবার ফিরে আসা সবটাই ভক্তদের দারুণ প্রভাবিত করেছে। কিন্তু গানটির একাধিক দৃশ্যে আপত্তি তুলেছেন নেতা মহল।

এমনকী পাঠান ছবিটি মেয়ের সঙ্গে দেখে সেই ছবি বিশ্বের দরবারে তুলে ধরার চ্যালেঞ্জও জানানো হয়েছে শাহরুখকে। এত বিতর্কের পর এবার নড়েচড়ে বসলেন, সেনসর বোর্ড। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-র চেয়ারপারসন প্রসূন জোশি বলেছেন, ‘পাঠান’-এর প্রথম ছবির গানে যে সকল আপত্তিকর দৃশ্য আছে তা বদলে ফেলতে এবং একটি সংশোধিত সংস্করণ জমা দিতে। এদিকে ফিল্মটি সম্প্রতি শংসাপত্রের জন্য CBFC পরীক্ষা কমিটির কাছে পৌঁছেছে এবং বোর্ডের নির্দেশিকা অনুসারে ছবির যথাযথ পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা হয়েছে।

CBFC-এর চেয়ারপার্সন প্রসূন যোশি আরও জানিয়েছেন বলেছেন, “CBFC সর্বদা সৃজনশীল অভিব্যক্তি এবং শ্রোতাদের সংবেদনশীলতার মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পেতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা স্টেকহোল্ডারদের মধ্যে অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করেছি। যদিও প্রক্রিয়াটি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে এবং বাস্তবায়িত হচ্ছে। আমাদের সংস্কৃতি এবং বিশ্বাস গৌরবময়, জটিল এবং সংক্ষিপ্ত। আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। আমি আগেই বলেছি, নির্মাতা ও দর্শকদের মধ্যে আস্থা রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে নির্মাতাদের কাজ করা উচিত।”

ফিল্মটির ট্র্যাক ‘বেশরাম রং’ গানটিতে জাফরান এবং সবুজ পোশাকের ব্যবহারে কিছু মানুষ আপত্তি জানিয়েছেন। ইন্দোরে একদল কর্মী বিক্ষোভ করেছে এবং দীপিকা ও শাহরুখের কুশপুত্তলিকাও দাহ করা হয়েছে। হিন্দু সংস্কৃতির ভাবমূর্তি নষ্ট হয়েছে বলেও দাবি করা হয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’-এ অভিনয় করছেন জন আব্রাহামও। ছবিটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় আগামী ২৫ জানুয়ারিতে মুক্তি পাবে।এদিকে, যশ রাজ ফিল্মস সম্প্রতি ছবির দ্বিতীয় গান ‘ঝুমে জো পাঠান’ প্রকাশ করেছে, যা ভক্তদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে।

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর