‘থ্যাঙ্ক গড’ ছবির মুক্তির উপর স্থগিতাদেশের আর্জি খারিজ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ ভগবান চিত্রগুপ্তকে অবমাননার অভিযোগে আগামী ২৫ অক্টোবর অজয় ​​দেবগন (Ajay Debgan) অভিনীত ‘থ্যাঙ্ক গড’(Thank God) ছবির মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে জরুরি শুনানির আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। পরিবর্তে শ্রী চিত্রগুপ্ত ওয়েলফেয়ার ট্রাস্টের আবেদন আগামী ১লা নভেম্বর শুনানির জন্য তালিকাভুক্ত করেছে বিচারপতি উদয় উমেশ ললিত এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ। অভিযোগ ছবিতে ভগবান চিত্রগুপ্তকে কেন্দ্র করে যে সমস্ত সংলাপ ও ভিডিও তৈরি হয়েছে তা অপমানজনক।

তবে শুধু সিনেমার মুক্তির উপর স্থগিতাদেশ চাওয়াই নয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি থেকেও ছবির ট্রেলার এবং অন্যান্য পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ চেয়ে আবেদন করা হয়েছে। কারণ অভিযোগ এগুলি ভগবান চিত্রগুপ্তের চরিত্রকে কালিমা লিপ্ত করেছে। অভিযোগ চিত্রগুপ্তকে হিন্দুরা দেবতা রূপে পূজা করেন। বিশেষত ‘কায়স্থ’ সম্প্রদায়ের লোকেরা তাঁকে ভগবান বলে মনে করেন। আদালতে করা আবেদন পত্রে বলা হয়েছে, “ছবিটি দেশের কায়স্থ জনগণদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করা হচ্ছে। এবং এই সিনেমা তৈরি এবং মুক্তির মাধ্যমে দেশের কায়স্থ জনগণদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে”।

উল্লেখ্য ‘থ্যাঙ্ক গড’ ছবিতে চিত্রগুপ্তের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। ছবিটি পরিচালনা করেছেন ইন্দ্র কুমার, এবং প্রযোজনা করেছেন ভূষণ কুমার। ছবিতে অজয় ছাড়াও অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা। ছবিটি আগামী ২৫ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা। কিন্তু ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ছবির ট্রেলারে দেখানো হয়েছে সিদ্ধার্থ অভিনীত চরিত্রটি জীবন-মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আছে। চরিত্রটি যমলোকে পৌঁছে গিয়েছে। যমলোকে স্যুট-প্যান্ট পরিহিত চিত্রগুপ্ত, সিদ্ধার্থ অভিনীত চরিত্রের কর্ম ফলের হিসেব-নিকেশ করছেন । এরপরই বিতর্কের জন্ম হয়।

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!