একে একে কাটা হচ্ছিল ধর্ষকের অঙ্গ, গ্লাসের ওপাশ থেকে দেখছিল নির্যাতিতার পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: শিশু ধর্ষণ ও খুনের ঘটনায় কঠোর শাস্তির দাবি নতুন নয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছে একটি পুরনো অস্ট্রেলিয়ান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর সমাজে ন্যায়বিচার আর প্রতিশোধের সীমারেখা কোথায়, সেই প্রশ্ন ঘিরেই তৈরি হয়েছিল ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ডিজাপেয়ারেন্স অব উইলি বিংহাম’।

মাত্র ১২ মিনিট দৈর্ঘ্যের এই মনস্তাত্ত্বিক ক্রাইম-ড্রামাটি নির্মাণ করেছিলেন পরিচালক ম্যাথিউ রিচার্ডস। মুক্তির পর থেকেই ব্যতিক্রমী কাহিনী ও অস্বস্তিকর বাস্তবতার জন্য চলচ্চিত্রটি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা কুড়িয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া আলোচিত শিশু খুনের ঘটনার পর সিনেমাটি আবারও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। চলচ্চিত্রের গল্পে দেখা যায়, উইলি বিংহাম নামে এক ব্যক্তি একটি ছোট্ট শিশুকন্যাকে ধর্ষণের পর নির্মমভাবে খুন করে। কিন্তু সে দেশে মৃত্যুদণ্ডের আইন বাতিল থাকায় আদালত তার জন্য এক ভিন্ন ধরনের শাস্তি নির্ধারণ করে। ‘প্রগ্রেসিভ অ্যাম্পুটেশন’ নামের সেই শাস্তির আওতায় ধাপে ধাপে অস্ত্রোপচারের মাধ্যমে অপরাধীর শরীরের বিভিন্ন অঙ্গ কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

the disappearance of willie bingham

আরও পড়ুন: তীব্র দাবদাহের মাঝেই এক ফোঁটা জলের জন্য হাহাকারে এই রাজ্যগুলি…

সবচেয়ে ভয়াবহ বিষয় হল, ভুক্তভোগী পরিবারের সদস্যরা চাইলে শাস্তির মেয়াদ ও ধাপ আরও দীর্ঘ করতে পারতেন। আদালতের রায় শোনার পর উইলি দ্রুত মৃত্যুর আবেদন জানালেও আইনগতভাবে সেই সুযোগ তাকে দেওয়া হয়নি। এরপর প্রথম অস্ত্রোপচারে উইলির বাম হাত কেটে বাদ দেওয়া হয়। পরে ধাপে ধাপে বাদ দেওয়া হয় পা, শরীরের অভ্যন্তরীণ অঙ্গের অংশ, এমনকি শেষদিকে তার যৌনাঙ্গও। প্রতিটি অস্ত্রোপচারের সময় কাচের ওপাশে দাঁড়িয়ে পুরো দৃশ্য দেখতেন নিহত শিশুটির পরিবারের সদস্যরা। পরবর্তী সার্জারিগুলোতে তার দুই কান, নাক এবং জিহ্বার অগ্রভাগ কেটে ফেলা হয়।

চলচ্চিত্রে দেখানো হয়, সময়ের সঙ্গে সঙ্গে অপরাধী শারীরিকভাবে যতটা ভেঙে পড়ে, মানসিকভাবে তার চেয়েও বেশি বিপর্যস্ত হয়ে যায়। একসময় সে কার্যত জীবন্ত মৃতদেহে পরিণত হয়। কিন্তু তারপরও শিশুটির বাবা একের পর এক অঙ্গচ্ছেদের অনুমোদনে স্বাক্ষর করতে থাকেন। অপরাধীর হার্ট বা ব্রেন অপারেশন করে শাস্তি শেষ করার সুযোগ থাকলেও, ভুক্তভোগী শিশুর বাবা পরবর্তী সার্জারির ফাইলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। তবে গল্পের শেষে আসে নাটকীয় মোড়। শেষ পর্যায়ে চিকিৎসকেরা যখন জানায় যে, চাইলেই উইলির জীবন শেষ করে দেওয়া সম্ভব, তখন শিশুটির বাবা আর নতুন কোনো অপারেশনের অনুমতি দেন না। বরং তিনি সিদ্ধান্ত নেন, অপরাধীকে মৃত্যুর মুক্তি না দিয়ে আজীবন অসহনীয় যন্ত্রণা নিয়েই বেঁচে থাকতে হবে। চলচ্চিত্রটিতে উইলি বিংহামের চরিত্রে অভিনয় করেন অভিনেতা কেভিন ডি। তার অভিনয় এবং ছবির অন্ধকার মনস্তাত্ত্বিক বার্তা দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছিল। বিচার, প্রতিশোধ ও মানবিকতার সীমারেখা নিয়ে প্রশ্ন তোলা এই সিনেমা মুক্তির এক দশক পরও এখনও সমানভাবে আলোচিত।

গাজিয়াবাদে ঘরের মধ্যে মা-সহ ২ মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক স্বামী

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?

৩৫ হাজার দর্শক, ৩ হাজার ঢাকি, মহালয়ায় ইডেনে মেগা অনুষ্ঠান, থাকবেন মোদি

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন