তেলেঙ্গানার একটি গ্রামকে দত্তক নিলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত প্রযোজক অভিষেক আগরওয়াল

প্রযোজক রাঙ্গারেড্ডি জেলার কান্দুকুরু মণ্ডলের থিম্মাপুর নামে একটি গ্রাম দত্তক নিয়েছেন। মজার ব্যাপার হল, থিম্মাপুর কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির জন্মস্থান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন মহলের ছবি তো বটেই পাশাপাশি একাধিক তারকার অভিনয়ের বাইরেও এক একটা কাণ্ড-কারখানা দারুণ প্রশংসিত হয় দর্শকদের দ্বারা। যেমন করোনাকালীন আবহে অভিনেতা সোনু সুদের মানুষের পাশে দাঁড়ানো সাধারণ মানুষের রীতিমতো মন জয় করে নিয়েছিল। যদিও তাঁর একাধিক কার্যকলাপের দরুণ তিনি বর্তমানে ‘গরীবের মসিহা’ বলে পরিচিত হয়েছেন। এবার মানুষের কল্যাণের জন্যে একটি চমকপ্রদ কাজ করে ফের খবরের শিরোনাম হলেন বলিউডের সফল প্রযোজক অভিষেক আগরওয়াল। যিনি ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘কার্তিকেয়া 2’-এর মতো সফল চলচ্চিত্র নির্মাণের জন্য সুপরিচিত। সম্প্রতি তিনি তেলেঙ্গানার রাঙ্গারেডি জেলার একটি গ্রামকে দত্তক নিলেন। প্রযোজক রাঙ্গারেড্ডি জেলার কান্দুকুরু মণ্ডলের থিম্মাপুর নামে একটি গ্রাম দত্তক নিয়েছেন। মজার ব্যাপার হল, থিম্মাপুর কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির জন্মস্থান। শুধু তাই নয়, প্রযোজক মানুষের সেবার জন্য চন্দ্রকলা ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।

জানা গিয়েছে, প্রযোজকের বাবা তেজ নারায়ণ আগরওয়ালের জন্মদিন উপলক্ষে থিম্মাপুর গ্রামটি দত্তক নিয়েছেন। সম্প্রতি, হায়দ্রাবাদের জেআরসি কনভেনশনে চন্দ্রকলা ফাউন্ডেশনের তৃতীয় সার্থক দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে ছিলেন থিম্মাপুরের শিক্ষার্থীরাও। অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অভিনেতা অনুপম খের বলেন, “অভিষেক আগরওয়ালের বাবার জন্মদিনে একটি গ্রাম দত্তক নেওয়ার খবর শুনে আমি খুবই আপ্লুত। যারা মহান কাজ করে তাঁদের মাথার উপর সবার আশীর্বাদ রয়েছে। আমরা অভিষেক আগরওয়ালের সঙ্গে আছি। আমরা আবার থিম্মাপুরে দেখা করব। আমার সকল ছাত্র-ছাত্রীদের জন্য আশীর্বাদ।”

অন্যদিকে এই অনুষ্ঠানে উপস্থিত ব্যাডমিন্টন তারকা পি.ভি. সিন্ধু বলেছিলেন,” একটি গ্রাম দত্তক নেওয়া ছোট বিষয় নয়। গ্রামের ছাত্রদেরও ভালভাবে পড়াশোনা করা উচিত এবং অন্যদের অনুপ্রাণিত করা উচিত।” ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেছেন, “পল্লী হল ভারতের মেরুদন্ড। গ্রাম হল সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্র। এই ধরনের গ্রামগুলিকে উন্নয়নের পথে নিয়ে আসাই হল প্রকৃত ধর্ম ও দেশপ্রেম। এটি দুর্দান্ত যে অভিষেক আগরওয়াল থিম্মাপুরকে একটি স্বনির্ভর, আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর।”

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

স্বামী পরকীয়ায় মজেছেন জেনেও ডিভোর্স দিতে চান না স্ত্রী! থাকতে পারে যে কারণগুলি

স্বাধীনতা দিবসে সাজুন তেরঙ্গায়, রইল ট্রেন্ডি ফ্যাশন টিপস

কেউ চান দূরত্ব, কেউ চান রাজত্ব! রাশি অনুযায়ী স্বাধীনতার আসল অর্থ জানুন

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা