দ্য কাশ্মীর ফাইলসের আয় ৪০০ কোটি, ১টাকাও কি সেখানকার বঞ্চিত হিন্দুরা পেয়েছে: আশা পারেখ

ছবির প্রযোজক ছবির থেকে ৪০০ কোটি টাকা আয় করেছেন। তাঁদের জায়গা নিয়ে সিনেমা করেছে, সুতরাং জম্মুতে বসবাসকারী হিন্দুদের কল্যাণে নির্মাতারা কত টাকা দিয়েছেন, যারা জল ও বিদ্যুতের সুবিধা পান না।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালের শুরুতেই মুক্তি পেয়েছিল বিবেক অগ্নিহোত্রীর বিতর্কিত চলচ্চিত্র ‘দ্য কাশ্মীর ফাইলস’। কাশ্মীরের হিন্দু পুরোহিতদের নির্মম ভাবে হত্যার চিত্র ফুটে উঠেছিল ছবিতে। সত্য ঘটনা দেখানোর শাস্তি পেয়েছিলেন বিবেক, এই ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে পৌঁছেছিল। এমনকী হত্যার ভয়ে বিবেকের নিরাপত্তার দায়িত্ব পড়েছিল সরকারের উপর। কিন্তু তা সত্ত্বেও ছবিটি বক্সঅফিসে রীতিমতো ঝড় তুলেছিল।সাংঘাতিক আয় করেছিল এই ছবি। কিন্তু আচমকা ২ বছর পর আবারও সংবাদের শিরোনামে কেন ‘দ্য কাশ্মীর ফাইলস’? আসলে বলিউডের প্রবীণ অভিনেত্রী আশা পারেখ সম্প্রতি ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে একটি ‘বিতর্কিত বক্তব্য’ দিয়েছেন। একটি সাক্ষাৎকারে ছবির প্রযোজকদের রীতিমতো তুলোধনা করলেন প্রবীণ অভিনেত্রী।

আসলে ছবিটি যেহেতু কাশ্মীরকে কেন্দ্র করে, তাই ছবির আয়ের কিছু অংশ কাশ্মীরে বসবাসকারী হিন্দুদের দেওয়া উচিত ছিল ছবির প্রযোজক দের। সেই নিয়েই মুখ খুললেন আশা পারেখ। এমনকী তিনি প্রযোজকদের নিন্দাও করেছেন। আশা পারেখ, সিএনবিসি আওয়াজের সঙ্গে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর প্রযোজকদের প্রশ্ন করেছেন যে, তাঁরা কাশ্মীরি হিন্দুদের কল্যাণে তাঁদের লাভের কোনও অবদান রাখেন নি কেন? সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘দ্য কেরালা স্টোরি’-এর মতো ‘বিতর্কিত ছবি’ দেখেছেন কিনা। এ নিয়ে আশা বলেন, “এ ধরনের সিনেমা থেকে মানুষের কী হবে। আমি সেই ছবিগুলি দেখিনি, তাই আমি তাদের ঘিরে বিতর্ক নিয়ে মন্তব্য করতে পারি না।”

এরপর তিনি বলেন, ‘তবে আমি এখন বিতর্কিত কিছু বলব। ছবির প্রযোজক ছবির থেকে ৪০০ কোটি টাকা আয় করেছেন। তাঁদের জায়গা নিয়ে সিনেমা করেছে, সুতরাং জম্মুতে বসবাসকারী হিন্দুদের কল্যাণে নির্মাতারা কত টাকা দিয়েছেন, যারা জল ও বিদ্যুতের সুবিধা পান না। ধরুন প্রযোজকরা ২০০ কোটি টাকা আয় করেছেন। ফিল্মের ৪০০ কোটি রুপি সংগ্রহের মধ্যে, তাঁরা কাশ্মীরি হিন্দুদের সাহায্য করার জন্য ৫০ কোটি টাকা ব্যয় করতে পারতেন, তাই না?”

‘কাশ্মীর ফাইল’ সম্পর্কে

‘দ্য কাশ্মীর ফাইলস’ লিখেছেন ও পরিচালনা করেছেন বিবেক রঞ্জন অগ্নিহোত্রী এবং প্রযোজনা করেছেন অভিষেক আগরওয়াল আর্টস এবং জি স্টুডিও। এতে অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশি, পুনীত ইসার, দর্শন কুমার, প্রকাশ বেলাওয়াদি, মৃণাল কুলকার্নি, এবং চিন্ময় মন্ডলেকার প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি ১৯৯০ সালের দিকে উপত্যকার কাশ্মীরি পণ্ডিতদের সত্য গল্পের উপর ভিত্তি করে তৈরি।

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

‍শেষ মুহূর্তের গোলে সুই‍ৎজারল্যান্ডের জয় রুখে দিল কাতার

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে