নীলের জন্মদিনের মূল আকর্ষন দুঃস্থ শিশুদের সঙ্গে সময় কাটানো, জানালেন তৃণা

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ জন্মদিন টলিউডের হার্টথ্রব অভিনেতা নীল ভট্টাচার্যের। সব মানুষের কাছেই জন্মদিনের দিনটা সব সময়ে স্পেশাল। তাই স্বামীর জন্মদিন স্ত্রী তৃণার কাছেও একটা আলাদা উত্তেজনার দিন, তা বলাই বাহুল্য। গতকাল রাত থেকেই শুরু হয়েছে সেলিব্রেশন। গতকাল রাতেই সেরেছেন তাঁরা পার্টি, করেছেন হৈ হুল্লোড়।

তবে বাড়িতে নয়, নেটমাধ্যম বলছে, কোনও বিলাসবহুল রেস্তোরাঁতেই বসেছিল গতকাল নীলের জন্মদিনের পার্টি। এখন সবাই আগাম জন্মদিনই সেলিব্রেশন করেন। আর তা যদি হয় তারকাদের ক্ষেত্রে তাহলে তো কথাই নেই, কারণ তারকাদের থেকেই তো মানুষ অনুপ্রাণিত হয় তাই না! তবে ‘তৃনীল’-এর আগাম জন্মদিন উদ্‌যাপনের দোসর হয়েছিলেন, রাজীব বসু, সস্ত্রীক ভিভান ঘোষ, রণজয় বিষ্ণুর মতন নতুন প্রজন্মের নায়করা।তৃণার দেওয়া ইনস্টাগ্রাম ভিডিও বলছে, পার্টিতে ছিলেন নীল-তৃণার দুই পরিবারও।

 

কালো রঙের স্যুট আর ডেনিম জিন্সে ‘স্মার্ট’ নীল, সঙ্গে কালো রঙের স্লিভলেস গাউনে স্বামীর পাশে এক্কেবারে অফুরন্ত পার্টি মুডে ছিলেন তৃণা। কেক কাটা থেকে শুরু করে দেদার খানাপিনা, সব নিয়ে নীলের আগাম বার্থডে সেলিব্রেশন এক্কেবারে জমে ক্ষীর। আর তখন অভিনেতার হাতে ঝকমক করছে বৌয়ের কিনে দেওয়া আই ফোন! হ্যাঁ, স্বামীকে জন্মদিনে আইফোন উপহার দিয়েছেন তৃণা। তবে আজকে কী ভাবে সেলিব্রেশন করবেন নীলের বার্থডে, তাও আগেই জানিয়ে দিয়েছিলেন নায়িকা। নীলের আজ সারাদিন ছুটি ছিল। তাই সপরিবারে সঙ্গেই জন্মদিন কাটালেন নায়ক। নতুন জামা পরে দুপুরের ভোজ সেরেছেন নায়ক, খাবারে ছিল বাঙালিআনা। বিকেলে শ্বশুরবাড়ির দেওয়া পোশাকে ভবানীপুরে যুগলে গিয়ে ৭০ জন দুঃস্থ শিশুকে পেট পুরে ভাল-মন্দ খাইয়েছেন তাঁরা, সঙ্গে নিজেদের মূল্যবান সময় দিয়েছেন তাঁরা। একসঙ্গে বাচ্চাদের সঙ্গেই নীল কেক কেটেছেন। এ যেন এক অন্যরকম অনুভূতি। এরপরই রাতে চলবে বন্ধুদের সঙ্গে মাস্তি।

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর