মা কে মেরে হাসপাতালে পাঠায় নোবেল, বিস্ফোরক প্রাক্তন স্ত্রী

নোবেল সবাইকে মারধর করত। নিজের মাকে মেরে এমন অবস্থা করেছিল যে অ্যাম্বুল্যান্স ডেকে হাসপাতালে নিয়ে যেতে হয়। নোবেলের বাবাও ওকে ত্যাজ্য করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ কয়েক দিন ধরেই মইনুল ‌আহসান নোবেল বেশ চর্চায় রয়েছেন। বৃহস্পতিবার, গায়কের সঙ্গে বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন স্ত্রী সালসাবেল মাহমুদ। মদ খাওয়া একাধিক বার ছাড়তে বলেছিলেন তিনি। কিন্তু নোবেল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি মদ ছাড়বেন না। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি। এ বার উঠে এল আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে নোবেলের প্রাক্তন স্ত্রী আরও একাধিক অভিযোগ এনেছেন নোবেলের বিরুদ্ধে।

তাঁর কথায়, “নোবেল সবাইকে মারধর করত। নিজের মাকে মেরে এমন অবস্থা করেছিল যে অ্যাম্বুল্যান্স ডেকে হাসপাতালে নিয়ে যেতে হয়। নোবেলের বাবাও ওকে ত্যাজ্য করেছে। ওর সঙ্গে পরিবারের সম্পর্ক একেবারে ভালো নয়। তাই আমি পরিবারও শোধরানোর চেষ্টা করেছিলাম।” বৃহস্পতিবার ফেসবুকে আইনি বিচ্ছেদের কথা জানিয়ে সালসাবেল লেখেন, “আমি হয়তো আগে ক্লিয়ার করিনি ব্যাপারটা, যে হেতু আমরা দু’জনেই সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স রেজিষ্ট্রেশনটা উকিলকে বলে হোল্ডে রেখেছিলাম। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার পর যখন আমার এবং নোবেলের কথা হয়, আমি তাঁকে শেষ বারের মতো মাদকদ্রব্য ছাড়ার কথা এবং চিকিৎসা করানোর পরামর্শ দিই। সে পরিষ্কার ভাবে জানিয়ে দেয়, সে কখনও মাদক ছাড়বে না।”

তার পরেই ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ২০১৯ সালে জি বাংলার ‘সা রে গা মা পা’তে অংশ নেওয়ার পর থেকেই রাতারাতি লাইমলাইটে উঠে আসেন তিনি। দিন কয়েক আগেই ফেসবুকে নিজেই জানান, তাঁর কেরিয়ার ধ্বংসের মুখে।সম্প্রতি নোবেলের একটি লাইভ কনসার্টের ভিডিও ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাংলা দেশের একটি কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় নোবেলকে মদ্যপ অবস্থায় পারফরম্যান্স করতে দেখা যায়, এবং স্টেজে মাতলামি করতেও দেখা গিয়েছিল তরুণ গায়ক কে। দর্শকরা তাঁর এই কাণ্ডে জলের বোতল, জুতো ছুঁড়তে শুরু করে। যদিও এই ঘটনার সাফাই দিতে গিয়ে নোবেল বলেন, মদ না খেলে তাঁর অ্যানার্জি আসেনা, তাই পারফরম্যান্সের অ্যানার্জি পেতে তিনি মদ খান। এছাড়া তাঁর বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগও উঠেছে একাধিকবার।

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২