“আরআরআর”-এর সাফল্যকে ছাপিয়ে গেলো ফাওয়াদ অভিনীত সিনেমা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ ২০২২-এ বলিউডে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা গুলির মধ্যে অন্যতম এসএস রাজামৌলি (S.S.Rajamouli) পরিচালিত “আরআরআর” (RRR)। এই বছর দেশের সর্বাধিক ব্যবসা করা সিনেমা গুলির মধ্যে জায়গা করে নিয়েছে এস এস রাজামৌলি পরিচালিত এই সিনেমা। শুধু ভারতেই নয় বিদেশের বিভিন্ন শহরেও প্রশংসিত হয়েছে ছবিটি। এখনও পর্যন্ত ছবিটি বিশ্ব জুড়ে ১১৪৪ কোটি টাকা আয় করেছে। শুধু তাই নয় বলিউডের ক্ষেত্রে ছবির সাফল্যের মাপকাঠি হয়ে উঠেছে এস এস রাজামৌলি পরিচালিত “আরআরআর”। এবার “আরআরআর” ছবির মতই একই ট্রেন্ড সেট করতে চলেছে পাকিস্তানি সিনেমা “দ্য লেজেন্ড অফ মওলা জাট”। মুক্তির মাত্র ১৭ দিন পরেই ইউরোপে ফাওয়াদ খান (Fawad Khan) অভিনীত “দ্য লেজেন্ড অফ মওলা জাট” (The legend of Moula Jatt) ছবির বক্স অফিস আয় সেই দেশে আরআরআর-এর আয়কেও ছাপিয়ে গিয়েছে। শুধু তাই নয় বিদেশের মাটিতে এখনও পর্যন্ত কোনো পাকিস্তানি ছবি হিসেবে সর্বোচ্চ আয় করেছে এই সিনেমা। ছবির নির্মাতারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই খবর প্রকাশ করেছেন।

বিলাল লাশারি পরিচালিত “দ্য লেজেন্ড অফ মওলা জাট” ছবিতে ফাওয়াদ ছাড়াও, অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। এছাড়াও অভিনয় করেছেন হামজা আলি আব্বাসী এবং হুমাইমা মালিক। “দ্য লেজেন্ড অফ মওলা জাট” মওলার জীবন সংগ্রামের ছবি তুলে ধরেছে। ছবিতে মওলা ছোটোবেলা  থেকে রাক্ষসদের সাথে সংগ্রাম করে এসেছে এবং সে ভয়ঙ্কর যোদ্ধা নুরি নাটের বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভ করার স্বপ্ন দেখে। ছবিটি প্রযোজনা করেছে এনসাইক্লোমিডিয়া এবং লাশারি ফিল্ম। ছবিটিতে প্রচুর ভিএফএক্স-এর কাজ রয়েছে। ভিএফএক্স গুলি করেছেন ব্রায়ান অ্যাডলার। তিনি এর আগে “অবতার দ্য ওয়ে অফ ওয়াটার” এবং “অ্যাভেঞ্জারস এন্ডগেমে”র মত ছবিতে ভিএফএক্স-এর কাজ করেছেন।

অন্যদিকে “দ্য লেজেন্ড অফ মওলা জাটে”র এই সাফল্যের খবর প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল মিডিয়াতে “আরআরআর” অনুরাগীদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছেন পাকিস্তানি সিনেমার অনুরাগীরা নেটিজেনরা দাবি করেছেন ছবিটি শুধু মাত্র ইউরোপেই আরআরআরকে ছাপিয়ে গিয়েছে কিন্তু অন্য দেশে নয়।

আরও পড়ুনঃ ফাওয়াদ অভিনীত পাকিস্তানি ছবির বিশ্ব রেকর্ড

কারুরে পদপিষ্ট কাণ্ডে পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজয়

প্রোটোকলের তোয়াক্কা নেই, থলে হাতে বাজারে গিয়ে পটল কিনলেন কৃষিমন্ত্রী দুধকুমার

রাস্তা না পুকুর? চিনার পার্কে হাঁটু জলে ডুবল একের পর এক গাড়ি, নাজেহাল নিত্যযাত্রীরা

দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

দু-কোটি টাকার টেন্ডার দুর্নীতি! কাঠগড়ায় নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক

ট্রেনের ছাদে উঠতেই হাই-ভোল্টেজ তারে ঝলসে গেলেন যুবক, ভাইরাল ভিডিও…

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্রেমিকের দল মরক্কো, মন ভাল নেই নোরা ফতেহির

ভিন জাতে বিয়ে, নববধূকে অপহরণ করল বাপের বাড়ির লোকেরা

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে অভিষেক, কী বললেন বিচারপতি?

প্রাক্তন ARTO-র বাড়ির দেওয়াল ভাঙতেই মিলল সোনা-টাকার ভান্ডার! চাঞ্চল্য আগ্রায়

এবার একসঙ্গে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, অস্বস্তিতে কালীঘাট-তৃণমূল