সিরিয়ালের ভাইরাল দৃশ্য, ‘Good-Gooder-Goodest’ নিয়ে হৈচৈ, সত্যিই কী এটা ভুল সংলাপ ছিল?

Share:

নিজস্ব প্রতিনিধি: Good-এর Comparative এবং Superlative-এর একেবারে মাথা মুন্ডু এক করে ফেলেছেন এক ইংরেজি শিক্ষিকা। Good-Gooder-Goodest এটাই নাকি good এর Comparative এবং Superlative। হ্যাঁ, সম্প্রতি এমনই একটি ভিডিও ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করে বেড়াচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, এক কিশোরীকে তাঁরই শিক্ষিকা ইংরাজির এহেন পাঠ শেখাচ্ছেন! যা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন আম জনতা। আর এই ভিডিও কিসের জানেন, একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের খ্যাত ধারাবাহিকের। ওই ধারাবাহিকের নাম, ‘তুমিই যে আমার মা।’ মাত্র কিছুদিন আগেই শুরু হয়েছে এই ধারাবাহিক। আর তাতেই এত বড় একটা অঘটন। ধারাবাহিকের একটি দৃশ্যে এহেন সংলাপ দেখে চক্ষু চড়কগাছ অনেকের।

এরপরই শুরু হয় কটাক্ষ, কেউ কেউ বলতে শুরু করেন, ছেলেবেলার ‘ইংরেজি শিখো’ বইয়ে Comparative-Superlative অধ্যায়ে পড়ার সময়ে Good-Better-Best এর যে থিওরি উঁকি দিয়েছিল তা কি ভুল? সঙ্গে শুরু হয় সিরিয়ালের তুলোধনা। আর এই নিয়ে বর্তমানে তৈরি হয়েছে একাধিক Meme। কেউ লেখেন, “এটা কী শুনলাম!” কেউ আবার বলেন, “ইনি আসলে Bad-Badder-Baddest।” আবার কেউ লিখেছেন, “এতদিন থেকে ভুল জানতাম। আজ থেকে ঠিকটা জানব।” কেউ আবার হাসির ছলে বলেন, “এসব সিরিয়াল চললে মানুষ শিক্ষিত হবে কী করে?”

তবে ‘তুমিই যে আমার মা’ ধারাবাহিকের ওই এপিসোডটি আর কিছুক্ষণ দেখলেই বোঝা যাবে যে, এটি ইচ্ছে করেই দেখানো হয়েছে। এতে কোনও ভুল নেই, কারণ, সিরিয়ালের চিত্রনাট্য অনুযায়ী, এক অযোগ্য শিক্ষিকা শিশুটিকে পড়াচ্ছিলেন। এটি একটি দৃশ্য, যেখানে শিক্ষিকা ভুল বললেই লিড চরিত্রে থাকা অভিনেত্রী বলবেন, “একে তো ভুল পড়াচ্ছেন, তার উপর চোটপাট করছেন! কেন?” আর এই পুরো ব্যাপারটা না ভাইরাল হয়ে শুধুমাত্র good-gooder-goodest ব্যাপারটা ভাইরাল হয়েছে। এটাই আসল ঘটনা। 

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর