ছাদেই নাট্যমঞ্চ, দর্শকাসন ছাদেই, অভিনব উদ্যোগ মধ্যমগ্রাম দর্পণ নাট্য সংস্থার

গত ২০ মার্চ থেকে শুরু হয় ‘Terrace Theatre

Share:

নিজস্ব প্রতিনিধি:  করোনা আমাদের জীবনের গতিমুখ বদলে দিয়েছে। পরোক্ষে যার প্রভাব পড়েছে সাংস্কৃতিক জীবন ও চর্চায়। অতিমারীকালে স্কুলের পঠন-পাঠন যেমন হয়েছে ভার্চুয়াল, ভার্চুয়াল হয়েছে নাটকের মহলাও।

এবার এক অভিনব উপায়ে নাটক মঞ্চস্থ করল মধ্যমগ্রাম দর্পণ নাট্যসংস্থা। বাড়ির ছাদেই তৈরি হল মঞ্চ। দর্শকাসন সেখানেই। নামই দেওয়া হয়েছে ‘Terrace Theatre।’

এই ভাবনা মূলত দর্পণ নাট্য সংস্থার সম্পাদক-পরিচালক-অভিনেতা অমিতাভ দত্তের। জানিয়েছেন, ‘করোনা এবং লকডাউনের ফলে জীবনের গতি যেমন স্তব্ধ হয়ে গিয়েছিল, থমকে গিয়েছিল নাট্যচর্চা। পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক হলেও কম-বেশি সব নাট্যদলই আর্থিক সংকটে রয়েছে। কিন্তু নাটকের চর্চা বন্ধ রাখা যায় না। তাই, কম খরচে কীভাবে সুন্দর একটি নাটক দর্শকদের উপহার দেওয়া যায় তা নিয়ে অনেকদিন ধরেই চিন্তা-ভাবনা চলছিল। তারই ফসল ‘Terrace Theatre’।

গত ২০ মার্চ থেকে শুরু হয় ‘Terrace Theatre’। অনুষ্ঠানের প্রথম দিন গান-আবৃত্তি ছিলই। ছিল মধ্যমগ্রাম দর্পণ নাট্য সংস্থা প্রযোজিত এবং অমিতাভ দত্ত রচিত ও নির্দেশিত নাটক ‘ভোটরঙ্গ’। নাটকের কুশীলবরা হলেন-  শুভজিৎ দাস, হিমাংশু দত্ত, তপন রায়, ঋতি ব্যানার্জি, কৃশানু ব্যানার্জি, অতনু ব্যানার্জি এবং অমিতাভ দত্ত। ১৭ এপ্রিল পরিবেশিত হয় দুটি নাটক। একটি ‘ভোটরঙ্গ’। সেদিনের দ্বিতীয় নাটক ছিল হালুম সিংহির সিংহাসন। নাটক নির্দেশনা সুমিত কুমার দে। প্রযোজনা খোলা হাওয়া। 

অনুষ্ঠান যথেষ্ঠ সাড়া ফেলেছে। প্রতি মাসে একবার করে আয়োজিত হবে এই অনুষ্ঠান। প্রথম দিনের অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে ছিলেন স্বপ্নদীপ সেনগুপ্ত, ১৭ এপ্রিলের অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন তপন রায়।  মধ্যমগ্রাম দর্পণের এই উদ্যোগে সামিল হতে আগ্রহ প্রকাশ করেছে বহু নাট্যদল। 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের