‘নিম ফুলের মধু’-তে এন্ট্রি নিলেন জনপ্রিয় অভিনেতা, পর্ণার মেয়ের নায়ক কে হলেন?

এদিকে গত রবিবার নিম ফুলের মধু-তে পুঁটির নায়ক হিসেবে এন্ট্রি নিয়েছেন জনপ্রিয় অভিনেতা।  পর্ণা আর সৃজনের মেয়ের নায়ক হয়েছেন টলিউডের আরেক পরিচিত মুখ অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম ‘নিম ফুলের মধু’, ইতিমধ্যেই সিরিয়ালের ৫০০ এপিসোড পেরিয়ে গিয়েছে। টিআরপির তালিকাতেও শীর্ষ পজিশনে থাকে এই ধারাবাহিক। যদিও কয়েক সপ্তাহে টিআরপিতে ‘নিম ফুলের মধু’র নম্বরে বেশ রদবদল হয়েছে। কিন্তু গীতা LLB, ফুলকিকে টেক্কা দিয়ে একাধিকবার ‘বেঙ্গল টপার’ হয়েছে নিম ফুলের মধু। ছবিতে রুবেল-পল্লবীর জুটিও বেশ মনে ধরেছে দর্শকদের। বেশকিছু বছরে এই সিরিয়াল দর্শকদের মন জয় করে নিয়েছে। কিন্তু এই মুহূর্তে সিরিয়ালের জনপ্রিয়তায় ভাটা পড়েছে।

এদিকে ইতিমধ্যেই নিম ফুলের মধুর গল্প এগিয়ে গিয়েছে ২০ বছর। পর্ণার বয়স বেড়েছে, বড় হয়েছে পুঁটিও। সিরিয়ালে গুণ্ডারূপে সৃজনকে দেখা যাচ্ছে। এদিকে সৃজন-পর্ণার মেয়ে পুঁটির বড়বেলার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী সোমু সরকারকে। সিরিয়ালের আরেক নায়িকা তিনি। এদিকে গত রবিবার নিম ফুলের মধু-তে পুঁটির নায়ক হিসেবে এন্ট্রি নিয়েছেন জনপ্রিয় অভিনেতা।  পর্ণা আর সৃজনের মেয়ের নায়ক হয়েছেন টলিউডের আরেক পরিচিত মুখ অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই অনিন্দ্য স্টার জলসার গাটছড়া ধারাবাহিকের মাধ্যমে দারুন জনপ্রিয়তা পেয়েছেন। যদিও  সিরিয়াল শেষ হয়ে গিয়েছে। শুধু ধারাবাহিক নয়, একাধিক ওয়েবসিরিজ এবং ছবিতেও অভিনয় করে ফেলেছেন অনিন্দ্য। এবার সেই পরিচিত মুখকেই দেখা যাবে নিম ফুলের মধু-তে পুঁটির নায়কের চরিত্রে। রবিবার থেকেই এই সিরিয়ালে এন্ট্রি নিয়েছেন অনিন্দ্য। সিরিয়ালে এক পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাচ্ছে।

দত্ত বাড়িতে পুঁটির মুখোমুখিও হয়েছেন অনিন্দ্য। পর্ণার মেয়ে সোমুও ধারাবাহিকে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন। আর সাংবাদিক-পুলিশের এই টক্কর প্রথম দিনেই জমে ক্ষীর! বোঝাই যাচ্ছে, অনিন্দ্য এবং সোমুর অভিনয় রসায়ন দুর্দান্ত হিট হবে। যার ফলে টিআরপিতে আবারও নিজের জায়গা ফিরে পাবে নিম ফুলের মধু। এদিকে অনিন্দ্যকে শেষ দেখা গিয়েছিল, কাজল নদীর জলে ধারাবাহিক। যেখানে তিনি অরুণিমা হালদারের বিপরীতে অভিনয় করছিলেন। তবে ধারাবাহিকটি অল্প কয়েকদিনেই শেষ হয়ে গিয়েছে।

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর