এবার নির্মিত হতে চলেছে ‘মধুবালা’র জীবনীচিত্র, উদ্যোগে বোন ভূষণ

দিদিকে নিয়ে এই কাজ করতে পেরে যারপরনাই খুশি বোন ভূষণ, তিনি এদিন বলেছেন, "এটা আমার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় চলচ্চিত্রের এক অন্যতম নাম ‘মধুবালা’। এবার আসতে চলেছে তাঁরই জীবনীচিত্র। এই ঘোষণা ইতিমধ্যেই করেছেন অভিনেত্রীর বোন মধুর ব্রিজ ভূষণ। ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার সঙ্গে সমস্ত আলোচনা সারা হয়ে গিয়েছে। এবিষয়ে একটি টুইট করেছেন বলিউডের চলচ্চিত্র বিশেষজ্ঞ তরণ আদর্শ। সেই টুইটে তিনি লিখেছেন, ” মধুবালার জীবনীচিত্র নির্মাণের প্রস্তুতি নেওয়া সারা।” হ্যাশট্যাগে লিখেছেন, #Madhubala’s younger sister #MadhurBrijBhushan has teamed up with #Shaktiman producer #BrewingThoughtsPLtd [led by ex-film journalist #PrashantSingh, #MadhuryaVinay] for #Madhubala’s biopic.”

অন্যদিকে দিদিকে নিয়ে এই কাজ করতে পেরে যারপরনাই খুশি বোন ভূষণ, তিনি এদিন বলেছেন, “এটা আমার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল। আমার প্রিয় বোনের জন্য কিছু করা,  সে খুব সংক্ষিপ্ত ও ক্ষণস্থায়ী জীবন কাটিয়েছে। আমার সব বোন এবং আমি এই স্বপ্নকে সত্যি করতে এক হয়েছি। ঈশ্বরের আশীর্বাদ এবং আমার পাশে থাকা সকল মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। অরবিন্দজি, প্রশান্ত এবং বিনয়, আমি আত্মবিশ্বাসী যে এই বায়োপিকটি একটি দুর্দান্ত স্তরে সফলভাবে তৈরি হবে। এই ভাবনাকে সুন্দরভাবে বাস্তবে সম্পূর্ণ করার জন্য আমাদের সকলের আশীর্বাদ দরকার,” 

এই জীবনীচিত্র তৈরির সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। নামি প্রযোজনা সংস্থার সঙ্গে জুটি বেঁধে হবে এই ছবি তৈরি কাজ। ১৯৩৩ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন বর্ষীয়ান অভিনেত্রী মধুবালা। ১৯৪২ সালে ৯ বছর বয়সে অভিনয় জগতে হাতেখড়ি।  মুঘলে আজমে এ তাঁর আনারকলি চরিত্রটি আজও দর্শকের মনের মনিকোঠায় তোলা রয়েছে। যা ভারতীয় চলচ্চিত্র জগতে এক ঐতিহাসিক অধ্যায় সৃষ্টিকারী ছবি বলা যেতে পারে।  

মন্ত্রীর নাম করে চাকরিতে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী