এবার ভৌতিক কাণ্ডের শিকার হলেন বাংলাদেশের অগ্নিকন্যা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন ক্ষেত্রে ভৌতিক কাণ্ডের দেখা পেয়েছেন অনেকেই। কারণ অভিনয়ের জন্যে অভিনেতা-অভিনেত্রীদের অনেক জায়গায় যেতে হয়। এবং সেখানে গিয়ে নানারকম অভিজ্ঞতার সম্মুখীনও হতে হয়। যদিও এখন এই বিষয়টি ‘কমন’ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর তার মধ্যে ভৌতিক কাণ্ডের সাক্ষী হয়েছেন অনেক তারকারাই। এবার গা ছমছমে অশরীরী কাণ্ডকারখানা আঁচ পেলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি! আসলে ভৌতিক ব্যাপার গুলোকে অনেকেই গুরুত্বহীন বলে উড়িয়ে দেন। কেউ বিশ্বাস করে অশরীরী অভিজ্ঞতায়, আবার কেউ একেবারেই বিশ্বাস করেন না এহেন অশরীরী কাণ্ড-কারখানাকে।

তবে বাংলাদেশী অভিনেত্রী মাহিয়া মাহি যে ভূতে বিশ্বাস করেন, তারই প্রমাণ দিলেন তিনি আজ ফেসবুক পোস্টের মাধ্যমে। শনিবার নেটমাধ্যমে একটি পোস্ট করলেন মাহিয়া মাহি। লিখলেন, ‘আমার বাসায় ভূত আছে’। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি অবাক হওয়ার ইমোজি। যদিও নেটমাধ্যমে তাঁর পোস্ট ঘিরে রীতিমতন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ অভিনেত্রীকে নিয়ে খিল্লি করেছেন। অভিনেত্রী জাহারা মিতু মজা করে লিখেছেন, ‘ভূত যদি দুলাভাই হয় তাহলে কিছু করার দরকার নেই। আর যদি সত্যি হয় তাহলে আয়তুল কুরসি পড়ে শরীরে ফুঁ দেওয়া উচিত।’ তবে মাহিও চুপ থাকেন নি, এর উত্তরে মাহি লেখেন, ‘তাহলে আয়াতুল কুরসি পড়ি।’ প্রসঙ্গত, ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মাহি। যদিও এটা তাঁর দ্বিতীয় বিয়ে। এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি।

কিন্তু সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি তাঁর। বাংলাদেশের পাশাপাশি টলিউডেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন মাহি, টলিউডের একাধিক সুপারস্টার তাঁর নায়ক হয়েছেন। তাঁর অভিনয়ও বেশ প্রশংনীয়। তবে অনেকদিন ধরে টলিউডেও তাঁকে দেখা যায়না। বর্তমানে অভিনয়ের পাশাপাশি গাজীপুরে একটি রেস্তোরাঁ ব্যবসা চালাচ্ছেন নায়িকা। অভিনয় এক্কেবারেই ছাড়বেন না অভিনেত্রী, সম্প্রতি বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, ‘ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি বলে অভিনয় ছাড়ছি, তা নয়। তবে কেরিয়ারে এই সময়ে এসে বছরে একটি অথবা দুটি সিনেমায় অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছি।’ তাই এখন বেশিরভাগ সময়টাই তিনি নিজের রেস্তোরাঁর ব্যবসায়ে মনোনিবেশ করেছেন। তবে শুধু অভিনয় কিংবা রেস্তোরাঁর ব্যবসাতেই তিনি থেমে থাকবেন না। ঢালিউডের ‘অগ্নিকন্যা’ জানিয়েছেন, অভিনয়ের পাশাপাশি ছবির প্রযোজনাও করবেন তিনি।

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক