এক রাতের মধ্যেই জামিন ৪ অভিযুক্তের, পুলিশকে কটাক্ষ নবনীতার

চার অভিযুক্ত ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন, বাকি রইলেন পরশুরামবাবু। আপনার আর চিন্তা কিসের? আপনি তো পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিরাটী থেকে সোদপুর যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন অপরাজিত খ্যাত অভিনেতা জিতু কমল ও স্ত্রী অভিনেত্রী নবনীতা দাস। জানা গিয়েছিল, সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি মালবাহি গাড়ির সঙ্গে ঘষা লাগে জিতুর গাড়ির। তৎক্ষণাৎ জিতু সেই গাড়িটিকে দাঁড় করালে ওই মালবাহি গাড়ির চালক উল্টে জিতুর গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ আনেন যে, সে তাঁর গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে। এই অবস্থায় তড়িঘড়ি তারকা দম্পতি নিমতা থানায় অভিযোগ জানাতে গেলে সেখানেও ব্যপক হেনস্থার মুখে পড়তে হয় তাঁদের। ঘন্টার পর ঘন্টা ধরে বসে থাকার পরেও পুলিশ কোনও অভিযোগ নেয়নি। এমনকী থানার বাইরে অভিযুক্ত গাড়ির চালক দলবল নিয়ে এসে অভিনেত্রীকে ধর্ষণ এবং মেরে ফেলার হুমকি দেন। কিন্তু তারপরেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি।

তখন একপ্রকার বাধ্য হয়েই অভিনেত্রী ফেসবুক লাইভে এসে পুরো বিষয়টি জানায়। এই ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসে সরকার। বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত গাড়িচালক শিবাশিস দাসকে। শুক্রবার গ্রেফতার করা হয় ওই চালকের আরও তিন সঙ্গীকে। তবে যে পুলিশকর্মীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছিলেন নবনীতা, তাঁর বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সহকারী পুলিশ কমিশনার সুবীর রায়। তবে একদিনের মধ্যেই অভিযুক্তরা জামিন পেয়ে যাওয়ায় রীতিমতো সরকারের উপর ক্ষুব্ধ অভিনেতা জিতু কমলের স্ত্রী নবনীতা দাস। শুক্রবার বেলা গড়িয়ে সন্ধ্যা হতে না হতেই জামিনে মুক্তি পেয়ে যান ৪ অভিযুক্ত।

এই বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে নবনীতা ফেসবুকে লেখেন, “চার অভিযুক্ত ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন, বাকি রইলেন পরশুরামবাবু। আপনার আর চিন্তা কিসের? আপনি তো পুলিশ।” যদিও থানায় যে পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে জেনেও ‘সন্তুষ্ট’ নন অভিনেতা স্ত্রী। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের এহেন বদল কিছুতেই মেনে নিতে পারছেন না অভিনেত্রী। অন্যদিকে জিতু একটি বেসরকারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “পুরো ঘটনায় ইন্ধন জুগিয়েছেন পরশুরামবাবু। সে দিনের ঘটনার পর থেকেই অসুস্থ নবনীতা। কথা বলার মতো পরিস্থিতি নেই। অভিযুক্ত জামিনে মুক্ত পাওয়ার পরও আমরা পুলিশের উপর আস্থা রাখছি। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সহকারী পুলিশ কমিশনারও আশ্বস্ত করেছেন আমাদের। আইনজীবীর সঙ্গে প্রতিনিয়ত কথাবার্তা চলছে।” 

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটি টাকায় বিক্রি হল ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর