ফের বাংলাদেশি চলচ্চিত্রে টলি তারকারা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের অভিনেত্রীদের বাংলায় এসে অভিনয় করা, বা আমাদের টলি ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের ঢালিউডে গিয়ে অভিনয় করা নতুন কিছু নয়। বাংলাদেশ কিংবা টলিউড ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের অভিনয় উভয় ক্ষেত্রেই প্রশংসিত হয় দর্শকদের দ্বারা। ফের এপার বাংলার অভিনেত্রী অভিনয় করতে চলেছেন ঢালিউডে। বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে চলেছেন টলি ডিভা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবির নাম ‘বিক্ষোভ’। ছবির পরিচালক শামীম আহমেদ রনি। এই ছবির নায়ক শান্ত খান, আর তাঁর বিপরীতেই দেখা যাবে টলি সুন্দরী শ্রাবন্তীকে। এই ছবির শ্যুটিং শেষ। ‘বিক্ষোভ’ এর শ্যুটিং শুরু হয়েছিল ২০১৯ সালে। যদিও করোনার কারণে এই ছবি শেষ করতে কিছুদিন বিলম্বিত হয়।

এই ছবিতে শ্রাবন্তীর চরিত্র প্রতিবাদী, যে চরিত্রে তিনি এর আগে অভিনয় করেন নি। তবে ‘বিক্ষোভ’ সিনেমায় শান্ত-শ্রাবন্তী ছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, রজতাভ দত্ত, রাহুল দেব প্রমুখ। এদিন শামীম নিজেই তাঁর ফেসবুক পোস্টে জানালেন, ‘বিক্ষোভ’ মুক্তি পাবে আগামী ১০ জুন। বাংলাদেশের ছাত্রছাত্রীদের ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনকে কেন্দ্র করেই এই ছবি নির্মাণ করেছেন শামীম। ২০১৮ সালের ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে প্রাণ হারায় বাংলাদেশের দুই কলেজ-পড়ুয়া রাজীব ও দিয়ার। এছাড়াও আহতও হয়েছিলেন একাধিক মানুষ।

তখন ক্ষোভে ফেটে পড়েছিলেন দুর্ঘটনায় নিহত দুই কলেজ পড়ুয়ার সহপাঠীরা। দলে দলে রাস্তায় নেমে এসে তাঁরা বিক্ষোভ শুরু করেন। এই প্রেক্ষাপটেই গল্প তৈরি করেছেন শামীম। এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল বাংলাদেশ ছেড়ে বিদেশেও। এমনকী রাস্তায় নেমে ছাত্র-ছাত্রীরা নতুন নতুন স্লোগান তৈরী করে বিক্ষোভ শুরু করেন। মূলতঃ ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশের নিরাপদ সড়কের দাবিতে এই গণ বিক্ষোভ শুরু হয়েছিল। শুধু বাংলাদেশ নয়, গোটা উপমহাদেশেই স্মরণীয় এই ছাত্র আন্দোলনের ঘটনা।

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

মঞ্চে ‘বাজপেয়ী’র চরিত্রে সুকান্ত মজুমদার! অভিনয়ের প্রস্তাব পেয়ে যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী

মাঝে আকাশে লখনউ থেকে বেঙ্গালুরুগামী ফ্লাইটে বোমা হামলার হুমকি, আতঙ্কে যাত্রীরা

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির