ডোনার সঙ্গে হুবহু মিল, বায়োপিকে সৌরভের ঘরণী হতে পারেন এই বাঙালি অভিনেত্রী

তবে সৌরভের ভূমিকায় কে অভিনয় করবেন, তা ঠিক হলেও মহারাজের ঘরণী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে যথেষ্ট চর্চা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: খুব শীঘ্রই শুরু হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং। বড়পর্দায় মহারাজের ক্রিকেট জীবনের বর্ণময় কেরিয়ার ও ব্যক্তিগত জীবন তুলে ধরা হবে। ২০১৯ সালে ছবির ঘোষণার পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে ছবির জন্যে অপেক্ষা করছেন। বায়োপিকের চিত্রনাট্য লিখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই। কিন্তু তাঁর চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেও তাঁর ভূমিকায় কে অভিনয় করবেন, তার জন্যে অপেক্ষা করতে হল প্রায় ৬ বছর। হৃতিক রোশন, রণবীর কাপুর-সহ একাধিক অভিনেতাকে সৌরভের ভূমিকায় অভিনয়ের জন্যে প্রস্তাব দেওয়া হলেও তাঁরা কেউ রাজি হননি। শেষ পর্যন্ত দায়িত্ব পড়েছে রাজ কুমার রাওয়ের কাঁধে। ইতিমধ্যেই তিনি পর্দায় সৌরভ হওয়ার জন্যে প্রস্তুতি শুরু করেছেন। ছবির কাস্টিং ডিরেক্টর মুখেশ ছাবড়া।

ইতিমধ্যেই তিনি কলকাতায় এসে ছবির শুটিং-এর রেইকি করে গিয়েছেন। রাজ কুমারও কলকাতায় এসে সৌরভের সঙ্গে কয়েকদিন থাকার ইচ্ছে প্রকাশ করেছেন। যাতে মহারাজের হাবভাব তিনি রপ্ত করতে পারেন। তবে সৌরভের ভূমিকায় কে অভিনয় করবেন, তা ঠিক হলেও মহারাজের ঘরণী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে যথেষ্ট চর্চা ছিল। এই নিয়ে বহুদিন ধরেই একাধিক বলিউড ও টলিউড নায়িকার সঙ্গেও কথা হয়েছে। প্রথমে শোনা গিয়েছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘরণীর চরিত্রে কোনও বাঙালি অভিনেত্রীই অভিনয় করবেন। যিনি বাংলা কথায় সাবলীল হবেন। যে তালিকায় প্রথম থেকেই নাম শোনা যাচ্ছিল টিনসেল টাউনের মিমি চক্রবর্তী ও ইশা সাহার। তবে এখন শোনা যাচ্ছে, ডোনা বা ঈশা কেউই অভিনয় করবেন না সৌরভের বায়োপিকে।

বিশ্বস্ত সূত্রের খবর, সৌরভের বায়োপিকে ১৮ থেকে ২০ বছর বয়সী ডোনাকে দেখানো হবে। যাঁর মুখের আদলের সঙ্গে মিল থাকবে সৌরভ-পত্নীর। উপরন্তু নাচেও তিনি হবেন পারদর্শী। কারণ ডোনা গঙ্গোপাধ্যায় একজন খ্যাতনামা ওড়িশি ডান্সার। এতকিছুর মিল রেখেই নায়িকার খোঁজ চলছে। তবে সূত্রের খবর, সম্ভবত অমৃতা চট্টোপাধ্যায়কে ডোনার চরিত্রে দেখানো হবে। যাঁকে ভূতপূর্ব সিনেমায় দর্শকেরা দেখেছেন। কারণ অমৃতা ভাল অভিনেত্রীর পাশাপাশি একজন দুর্দান্ত ডান্সারও। তাই সৌরভের বায়োপিকে ডোনার চরিত্রের জন্য অমৃতা চট্টোপাধ্যায়কে ভাবা হচ্ছে বলে খবর। এদিকে সৌরভের মায়ের চরিত্রে হয়তো দেখা যেতে পারে অপরাজিতা আঢ্যকে, সেটাও শোনা হয়েছে।

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক