‘ইচ্ছাপূরণের গল্প টনিক’, কবে আসছে ট্রেলার জানালেন দেব

চরিত্রের নাম 'টনিক'। তিনজন মানুষের সম্পর্কের সমীকরণকে ঘিরেই এই ছবি মূলত ইচ্ছাপূরণের গল্প বলবে। মুক্তি পাবে ছবির ট্রেলার। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘শীত-গ্রীস্ম-বর্ষা ‘টনিক’-ই ভরসা’। দেবের নতুন ছবি  টনিকের এহেন ট্যাগলাইন ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে সকলের। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামি ২৪ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। তাঁর আগে শনিবার দেবের অফিশিয়াল ইন্সটা হ্যান্ডেলে এলো শুটিংয়ের কিছু মুহূর্ত। সঙ্গে দর্শকদের দেব জানালেন আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে ছবির ট্রেলার।  আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘টনিক’। বড়দিন ও নিজের জন্মদিনে দর্শকদের এ যেন তাঁর এক উপহার।  ছবিতে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া. এছাড়াও এই ছবিতে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। দেব ও অতনু রায়চৌধুরীর যৌথ প্রযোজনায় ডেবিউ পরিচালক অভিজিৎ সেনের তৈরী এই ছবি অবশেষে মুক্তি পাবে। 

বর্তমান প্রজন্মের অভিনেতা দেব প্রবীণ অভিনেতাদের সঙ্গে যেভাবে তাল মিলিয়ে অভিনয় করেন বা প্রবীণ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে তাঁর যেরকম সম্পর্ক তা বেশ চোখে পড়ার মত। প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ই হোক বা আরেক প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। পর্দায় তাঁদের রসায়ন সত্যিই দেখার মত। এই ছবিতেও সেরকম এক বোঝাপড়ার চিত্র সামনে এসেছে। শুটিং ক্লিপে দেখা যাচ্ছে পাহারের কোলে শুটিংয়ের তোড়জোড়। পাহাড়ে ওঠার প্রস্তুতি। আসলে ছবিতে দেব একজন ট্রাভেল এজেন্সির কর্মীর ভূমিকায় রয়েছেন। তাঁর চরিত্রের নাম ‘টনিক’। দুই বৃদ্ধ মানুষকে টনিক বেড়াতে নিয়ে যান আর সেই তিনজন মানুষের সম্পর্কের সমীকরণকে ঘিরেই এই ছবি মূলত ইচ্ছাপূরণের গল্প বলবে। 

View this post on Instagram

A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

মগরায় প্রৌঢ়ের রহস্যমৃত্যু, রাস্তা থেকে উদ্ধার দেহ

দিনে ৬০টি সিগারেটে সুখটান দিতেন চেন স্মোকার নানা, স্নানের সময়েও বাদ দিতেন না

৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পেরিয়ে মেসির শেষ ম্যাচ দেখলেন কেরলমের ভক্ত

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, নরপিশাচকে ৬০ বছরের কারাদণ্ডের সাজা

‘ডাবিংয়ের জন্যে আগামিকাল মুম্বই আসব’, মৃত্যুর ২ দিন আগেও প্রযোজকের সঙ্গে ফোনে কথা বলেছিলেন নানা

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীবারে খাদের কিনারায় শেয়ারবাজার, লগ্নিকারীদের ১,০০০০০০ কোটি গায়েব

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ