‘শাড়ি তুলতে বলেছিলেন পরিচালক’, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

প্রথমদিকে ভাল চরিত্র পেতে আমাকে খুবই কষ্ট করতে হয়েছিল। যখন আমাদের কোনও কাজ থাকে না। সেই সময় আমরা কিছু করি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ সুভি শর্মা। যিনি আদতে একজন তৃতীয় লিঙ্গের অভিনেত্রী। ‘সাথ নিভানা সাথিয়া’, ‘ধ্রুবতারা’-র মতো একাধিক সুপার হিট ধারাবাহিকে অভিনয় করেছেন। তাঁর অভিনয়ও বেশ প্রশংসিত।

তবে একজন তৃতীয় লিঙ্গের মানুষ হয়ে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করার পথ একেবারেই সহজ ছিল না সুভি শর্মার। ভাল চরিত্র পেতে তাঁকে ব্যাপক স্ট্রাগল করতে হয়েছিল। শুধু তাই নয়, কাস্টিং কাউচের শিকারও হতে হয়েছিল তাঁকে। আর তৃতীয় লিঙ্গের অভিনেত্রী বলে তাঁকে বেশি সংগ্রাম করতে হয়েছিল।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুভি বলেছেন, ‘প্রথমদিকে ভাল চরিত্র পেতে আমাকে খুবই কষ্ট করতে হয়েছিল। যখন আমাদের কোনও কাজ থাকে না। সেই সময় আমরা কিছু করি। সেইভাবেই আমাদের তখন আমাদের পেট চলে। আমার মনে আছে, একবার একজন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক আমাকে ফোন করেছিলেন। সে আমাকে বলেছিল, তিনি আমাকে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে সাহায্য করবেন। কিন্তু তার জন্যে আমাকে আমার জামাকাপড় খুলতে হবে। আমি তখন তাঁকে বললাম, আমি একজন ট্রান্সজেন্ডার, মেয়ে নই। তখন তিনি বলেন আজকাল ট্রান্সজেন্ডার মানুষেরও চাহিদা অনেক। আমি তখন বুঝতে পারছিলাম না যে, আমার ঠিক কী করা উচিত ছিল! তিনি একজন ইন্ডাস্ট্রির মহান ব্যক্তিত্ব ছিলেন। তাঁর সঙ্গে ইন্ডাস্ট্রির দারুণ সম্পর্ক ছিল। এবং তাঁর অনেক যোগাযোগ ছিল। আমি তাঁর পরিচালক দুটি শোয়ের জন্যে আলোচনায় ছিলাম। কিন্তু আমি তাঁর কথায় রাজি না হওয়ায় সে আমার চরিত্রগুলি দুটি পুরুষ অভিনেতাকে দিয়ে দেন। কে ট্রান্সজেন্ডারদের সমর্থন করে বলুন! আমাদের সমাজে অনেক তৃতীয় লিঙ্গের মানুষ পরিবারের দ্বারা প্রত্যাখ্যাত। আমরা এর অংশীদার খুঁজে পাচ্ছি না। আমাদের জীবন সত্যিই দুর্বিষহ।’

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস