‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

ইনফ্লুয়েন্সার সায়নী চক্রবর্তীর মৃত্যুর পর প্রথম ভিডিও শেয়ার করলেন তাঁর মা মলি চক্রবর্তী। জানালেন, তাঁর মেয়ের মৃত্যুর জন্যে দায়ী সেই ছেলেটি এখন শ্রীঘরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইনফ্লুয়েন্সার সায়নী চক্রবর্তীর মৃত্যুর পর প্রথম ভিডিও শেয়ার করলেন তাঁর মা মলি চক্রবর্তী। জানালেন, তাঁর মেয়ের মৃত্যুর জন্যে দায়ী সেই ছেলেটি এখন শ্রীঘরে। সায়নী চক্রবর্তী, সোশ্যাল মিডিয়ার একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন। সপ্তাহ কয়েক আগেই তাঁর আকস্মিক মৃত্যুর খবরে রীতিমতো হুলস্থুল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে ‘সুন্দরী’র দিদি হিসেবেই পরিচিত ছিলেন বছর তেইশের সায়নী। তাঁদের পোষ্য ‘গরু’র নাম ছিল সুন্দরী। শুধু তিনি নন, তাঁর মা মলি চক্রবর্তীও সোশ্যাল মিডিয়ার একজন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর। গরু-ছাগল-কুকুর-বিড়ালদের নিয়েই সারাদিন মেতে থাকতেন তাঁরা। তাদের নিয়ে সুন্দর সুন্দর ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতেন মা-মেয়ে জুটি। ‘সুন্দরী’ পাশের বাড়ির গোয়ালঘরে থাকলেও মলিদেবী তাঁর বাড়িতেই সুন্দরীকে আদর-যত্ন করেন। যখন তখন গরুটি তাদের বাড়ি ঢুকে যায়। বিছানার উপর উঠে যায়। তাকে সুন্দর করে সাজাতেন মা-মেয়ে জুটি। পশু-পাখিদের এই ভিডিওগুলি নজর কাড়ত গোটা সোশ্যাল মিডিয়ার। সোশ্যাল মিডিয়া থেকে অনেক ভালবাসা পেয়েছেন মা-মেয়ের জুটি।

এভাবেই জনপ্রিয়তা পেয়েছিলেন মলি-সায়নী জুটি। কিন্তু সেই জুটি আজ ছিঁড়ে গিয়েছে। নিজের ঘরে মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সায়নী। তাঁর মৃত্যুতে গোটা সোশ্যাল মিডিয়া শোকপ্রকাশ করেছে। আইনজীবী নিয়ে স্নাতক সায়নীর মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছে অনেক তথ্য। জানা যায়, প্রেমিকের বাড়ির লোক মেনে নেবে না বলেই জীবনের এই চরম সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত সায়নী। চার বছর ধরে সায়নী নামক একটি যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন মগরার বাসিন্দা সায়নী। সংবাদমাধ্যমকে মলিদেবী জানিয়েছিলেন, তাঁর মেয়ের মৃত্যুর জন্যে দায়ী সায়ন ও তাঁর পরিবার। ত্রিবেণী থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি তিনি জানতে পেরেছিলেন, সায়নীকে খুব মারধর করত ওই ছেলেটি। তিনি ছেলেটির উপযুক্ত শাস্তির দাবি করেছিলেন।

 

আজ বৃহস্পতিবার (১১ জুন) ফেসবুকে ভিডিও পোস্ট করেও একই দাবি করলেন মলি চক্রবর্তী। সায়নীর মৃত্যুর পর প্রথম ভিডিওতে মলি জানালেন, ‘ভেবেছিলাম আর কোনদিন ক্যামেরার সামনে আসব না। সেই শক্তি আমার নেই। আমার সবকিছু আমার মেয়ে সায়নী ছিল। আমাদের পরিবারের সবকিছু ছিল ও। কেন ও এইভাবে চলে গেল! এত বড় পদক্ষেপটা কেন নিল! আমার বাচ্চারা (পোষ্য) ভাল নেই। বাড়ির পরিস্থিতি ভাল নয়। খুব কষ্ট পাচ্ছে আমার পোষ্যরা। তাদের দিদি নেই। সুন্দরীর সামনেও আমি যাই না। তবে আমাদের আর্থিক অবস্থা ভাল নয়। তাই ওদের (পশু) যত্নের জন্যে আমাদের আপনাদের সাহায্য দরকার। আমি জানিনা আমি কিভাবে ঘুরে দাঁড়াবো। আমার বাড়ির পশু-পাখিদের দিকে তাকিয়ে আমাকে ঘুরে দাঁড়াতে হবে। আমি জানিনা আমি কতটা ভিডিও বানাতে পারবো। আমার সময় দরকার।’ এরপর সায়নীর মৃত্যুর জন্যে দায়ী ওই ছেলেটির কথা তুলে তিনি বলেন, ‘অনেক দিন আগেই ওই ছেলেটি গ্রেফতার হয়েছে। জানিনা প্রশাসন কতটা যোগ্য শাস্তি দিতে পারবে। তবে তুই বেঁচে থেকে তিলে তিলে মরবি। আমার এটাই অভিশাপ তোকে। তুই কোনদিনও সুখী হবি না।’ ভিডিওতে কান্নায় ভেঙে পড়েন মলি চক্রবর্তী।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার