চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিঠাইয়ের প্রতিদ্বন্দ্বী বেড়ে দাঁড়াল ৪, কী বলছে এই সপ্তাহের স্কোরবোর্ড, দেখুন

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদ্বন্দ্বী বাড়ছে মিঠাই’-র।  টিআরপি লিস্টে সব সিরিয়ালকে পিছনে ফেলে শীর্ষে থাকলেও প্রাপ্ত নম্বর খানিক কমেছে ‘মিঠাই’-র। এই সপ্তাহে মিঠাইয়ের প্রতিদ্বন্দ্বী বেড়ে দাঁড়াল চার। প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’, ‘আলতা ফড়িং’ ‘মন ফাগুন’ ও ‘গাঁটছড়া’ রীতিমত নিঃশ্বাস ফেলছে -মিঠাই’-র ঘাড়ে। কয়েকসপ্তাহ আগে শুরু হওয়া ‘গাঁটছড়া’ র টিআরপি রেটিং বেশ ভালো। সঙ্গে খেল দেখাচ্ছে খুকুমণি, মন ফাগুন ও সদ্য শুরু হওয়া আলতা ফড়িং। ইটভাঁটায় বেড়ে ওঠা মেয়ে ফড়িংয়ের দুচোখে স্বপ্ন শুধু জিমন্যাস্টিক দেখানোর। স্টার জলসার এই চার সিরিয়ালের প্রাপ্ত নম্বর যথাক্রমে-৯.৫,৯.৫, ৯.২ ও ৯.১। অন্যদিকে মিঠাইয়ের প্রাপ্ত নম্বর এই সপ্তাহে ১০.৫। যা অন্যান্য সপ্তাহের থেকে বেশ কম। তবে আগের সপ্তাহের তুলনায় স্কোর সামান্য বেড়েছে মোদক পরিবারের। এক নজরে দেখে নিন কোন সিরিয়ালের প্রাপ্ত নম্বর কত। কেই বা এগিয়ে থাকল এই সপ্তাহের টি আর পি তালিকায়। দেখে নিন-

জি বাংলার সিরিয়ালের প্রাপ্ত নম্বর-

মিঠাই- ১০.৫

উমা-৮.৯

পিলু-৭.৮

যমুনা ঢাকি- ৭.৫

অপরাজিতা অপু-৭.৩

সর্বজয়া- ৭.৩

আমাদের এই পথ যদি না শেষ হয়- ৭.২

কড়ি খেলা- ৬.৬

স্টার জলসার সিরিয়ালগুলির প্রাপ্ত নম্বর

গাঁটছড়া- ৯.৫

মন ফাগুন- ৯.৫

আলতা ফড়িং- ৯.২

খুকুমণি হোম ডেলিভারি- ৯.১

আয় তবে সহচরী- ৮.৬

ধুলোকণা- ৮.২

খেলাঘর- ৭.২

গঙ্গারাম- ৭.০

অন্যদিকে জি বাংলার রিয়ালিটি শো দাদাগিরি ও দিদি নম্বর -১ র প্রাপ্ত নম্বর এই সপ্তাহে যথাক্রমে- ৬.৪ ও ৫.৭ অন্যদিকে স্টার জলসার মিউজিক্যাল রিয়ালিটি শো সুপার সিঙ্গার সিজন-৩র প্রাপ্ত নম্বর ৫.৪। 

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ