বড়দিনে মায়ের হাতে প্রিয় রান্না আর খাওয়া হল না তুনিশা শর্মার

আগামী ৪ জানুয়ারি জন্মদিন পালনের জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছিলেন আলিবাবা সিরিয়ালের মুখ্য অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পরিবার আর বন্ধুবান্ধবদের সঙ্গে বড়দিন-নিউ ইয়ার আর নিজের জন্মদিন পালনের পরিকল্পনা ছিল আত্মঘাতী টিভি অভিনেত্রী তুনিশা শর্মার। ২০ বছরের ছটফটে আর প্রাণবন্ত মেয়েটি চণ্ডীগড়ে নিজের বাড়িতে ফেরার জন্য আকুল হয়ে উঠেছিল। কিন্তু আর ফেরা হল না পরিবারের কাছে। বড়দিনে মায়ের হাতে প্রিয় খাবার খাওয়া হয়ে উঠল না ‘আলিবাবা’ সিরিয়ালের মুখ্য অভিনেত্রীর। 

 তিন দিন আগেই একটি অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধির কাছে বড়দিন আর নিউ ইয়ার কীভাবে উদযাপন করবেন তা নিয়ে কথা বলেছিলেন তুনিশা। খুশি চেপে না রেখে বছর কুড়ির মেয়েটি জানিয়েছিল, ‘আলিবাবা সিরিয়ালের শুটিং থেকে বেশ কয়েকদিন ছুটি নিয়েছি। চণ্ডীগড়ের বাড়িতে গিয়ে পরিবার আর বন্ধুবান্ধবদের সঙ্গে বড়দিন ও নিউ ইয়ার কাটাব। তাছাড়া ৪ জানুয়ারি আমার জন্মদিন। এবারের জন্মদিন প্রিয় মানুষগুলির সঙ্গেই কাটানোর পরিকল্পনা নিয়েছি। আমার মা ভীষণ ভাল রান্না করেন। তাছাড়া আমার জন্মদিনে মা দারুণ সব উপহার দেয়। সেই উপহার আমার জীবনের সেরা উপহার।’

তিন দিন আগে যিনি বড়দিন, নিউ ইয়ার আর জন্মদিন পালন নিয়ে তীব্র উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, সেই তুনিশা আচমকাই কেন পৃথিবীকে আলবিদা জানালেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। পুলিশ ইতিমধ্যেই প্রতিভাবান অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে। কোনও সুইসাইড নোট উদ্ধার না হওয়ায় তুনিশার মোবাইল ফোন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শুটিং সেটে উপস্থিত তুনিশার সহ অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি কলাকুশলীদের সঙ্গেও কথাবার্তা বলতে শুরু করেছেন।  

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত