Tunisha Sharma Suicide: ১৪ দিনের জেল হেফাজতে শীজান খান

জেল হেফাজতে থাকাকালীন ‘আলিবাবা’ সিরিয়ালের মুখ্য অভিনেতা বাড়ি থেকে আনা খাবার খেতে পারবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যাকাণ্ডে ধৃত অভিনেতা শিজান খানকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। পাশাপাশি জেল হেফাজতে থাকাকালীন ‘আলিবাবা’ সিরিয়ালের মুখ্য অভিনেতা বাড়ি থেকে আনা খাবার খেতে পারবেন। মিলবে প্রয়োজনীয় ওষুধ এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ।

গত ২৪ ডিসেম্বর পালঘরের ভাসাইতে ‘আলিবাবা’ সিরিয়ালের শুটিং শেষেই আত্মঘাতী হন অভিনেত্রী তুনিশা শর্মা। সহ অভিনেতা শীজান খানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে মানসিক অবসাদ থেকেই কুড়ি বছরের অভিনেত্রী ওই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে পুলিশের কাছে অভিযোগ করেন তুনিশার মা ভানিতা শর্মা।  ওই অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতেই আটক করা হয়। পরের দিন গ্রেফতার করা হয় শীজান খানকে। দু’দফায় ছয়দিন পুলিশ হেফাজতে নেওয়া হয় তাঁকে।

হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় শনিবার ফের আদালতে হাজির করা হয় অভিনেতাকে। পুলিশ এদিন অভিযোগ জানায়, তদন্তে কোনও সহযোগিতা করছেন না শীজান খান। প্রতি মুহুর্তে বয়ান বদলাচ্ছেন। তাঁর গোপন বান্ধবীদের সঙ্গে কথোপকথন নিয়ে বিস্তারিত তথ্য দিচ্ছেন না। বেশ কিছু বিস্ফোরক তথ্য উদ্ধার হয়েছে। অভিনেতার আইনজীবী পাল্টা বলেন, ‘অ্যাজমায় ভুগছেন শীজান। প্রতিদিন তাঁকে ইনহেলার নিতে হয়। বাড়ির খাবার বাদে বাইরের খাবার খাওয়া নিষিদ্ধ। ফলে অভিনেতাকে যেন বাড়ি থেকে খাবার ও প্রয়োজনীয় ওষুধ দেওয়ার অনুমতি দেওয়া হয়। সেই সঙ্গে আইনি পরামর্শের জন্য প্রতিদিন আইনজীবি ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করারও অনুমতি দেওয়া হোক।’ দুই পক্ষের সওয়াল জবাব শেষে শীজানকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ