TUNISHA: ‘শীজানের পরিবার ধর্ম পরিবর্তনের জন্যে হুমকি দিত, উর্দু শিখতে বাধ্য করেছিল’: তুনিশার মা

এমনকী শীজান তুনিশাকে ফাঁদে ফেলেছিল। শীজানের পরিবার ও তুনিশাকে ব্ল্যাকমেইল করেছিল। এবং তাঁকে উর্দু শেখানো হত, এবং সেও উর্দু বলতে শুরু করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে ১ সপ্তাহ হয়ে গেল মুম্বই টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মা মৃত্যুর। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তাঁর মৃত্যু আত্মহত্যার কারণে হলেও কেন তিনি আত্মহত্যা করেছিলেন তা এখনও ধোঁয়াশা। তুনিশার মৃত্যুর পর তাঁর মায়ের অভিযোগের ভিত্তিতে ধারাবাহিক আলিবাবার নায়ক শীজানকে গ্রেফতার করেছে পুলিশ। বনিতা শর্মার দাবি, শীজানের আত্মহত্যার প্ররোচনা তেই তুনিশা এহেন কঠিন সিদ্ধান্ত নিয়েছে। মাত্র ২০ বছর বয়সেই তুনিশার আত্মহত্যা, গোটা দেশকে একেবারে চমকে দিয়েছে। তাঁর মৃত্যুর পর একাধিক তথ্য পুলিশি তদন্তে উঠে এসেছে।

৬ মাসের প্রেম ছিল তুনিশা-শীজানের। কিন্তু ধর্ম ও বয়সের ব্যবধানের জন্যে শীজান সম্পর্ক থেকে সরে আসে। এমনটাই জানিয়েছেন তিনি পুলিশকে। অথচ শীজানের জন্যে তুনিশা ধর্ম বদলাতেও রাজী ছিলেন। মৃত্যুর ১৫ দিন আগে তাঁদের বিচ্ছেদ হয়, সেই কারণে মানসিক বিধ্বস্ত হয়েই এহেন কঠিন সিদ্ধান্ত নেন তুনিশা। তুনিশার মা বনিতা শর্মা আরও দাবি করেছেন যে, শীজান মাদক সেবন করতেন এবং সেই সময় তুনিশার উপর তাঁর আচরণ পাল্টে যেত। শীজান তুনিশাকে জোরও করতেন ইসলাম ধর্ম গ্রহন করার জন্যে।

বনিতা সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, ‘শীজানের শাস্তি না হওয়া পর্যন্ত আমি চুপ করে বসে থাকব না। তুনিশা একবার তাঁর ফোনো চেক করে দেখেছিল। তখনই জানতে পারে সে, শীজানের অন্য জায়গায় সম্পর্ক রয়েছে, সে তাঁকে প্রতারণা করছে। শীজানকে এ কথা জিজ্ঞাসা করাতে, তুনিশাকে শীজান চড় মেরেছিল। আমার মেয়ের কোনো রোগ ছিল না। আমি রেহাই দেব না। আমার মেয়ে চলে গেছে, আমি এখন একা। তুনিশা আমাকে জানিয়েছিল যে শীজান সেটে মাদক সেবন করত।’ মঙ্গলবার তুনিশার শেষকৃত্যের পর তুনিশার মা অজ্ঞান হয়ে পড়েছিলেন। তিনি আরও একটি সাক্ষাৎকারে দাবি করেন যে, “আমি তাঁকে তুনিশার সঙ্গে সব ঠিক করে নিতে বলেছিলাম। কিন্তু সে আমাকে শুধু বলেছিল ‘দুঃখিত আন্টি, আমি আপনাকে সাহায্য করতে পারব না’। শীজান যদি অন্য সম্পর্কে থাকত, তাহলে তাঁকে অবিলম্বে জানানো উচিত ছিল। এমনকী শীজান তুনিশাকে ফাঁদে ফেলেছিল। শীজানের পরিবার ও তুনিশাকে ব্ল্যাকমেইল করেছিল। এবং তাঁকে উর্দু শেখানো হত, এবং সেও উর্দু বলতে শুরু করেছিল।” ওয়ালিভ পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২