TUNISHA: ‘তুনিশার মা মামলাটিকে দিনের পর দিন চাঞ্চল্যকর করে তুলছে’: শীজানের আইনজীবী

এটি আত্মহত্যার পরিবর্তে হত্যা হতে পারে কারণ শিজান তুনিশাকে স্টুডিও থেকে অনেক দূরে একটি হাসপাতালে নিয়ে গিয়েছিল, যেখানে হাসপাতালটি স্টুডিও থেকে মাত্র ৫ মিনিট দূরে ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার ছিল টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মা মৃত্যুর মুল অভিযুক্ত শীজান খান মামলার শুনানি। তুনিশা মৃত্যুর পরেই শীজানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন তুনিশার মা ভানিতা শর্মা। জানিয়েছিলেন, তাঁর মেয়েকে আত্মহত্যার প্ররোচনা করেছেন তুনিশার সহ অভিনেতা তথা প্রাক্তন প্রেমিক শীজান। তিনি শীজানের পরিবারের সঙ্গে এতটাই ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন যে, তাঁরা তুনিশাকে ধর্ম বদলাতে বাধ্য করেছিলেন। এছাড়া শীজান নিজেও মাদন পান করতেন এবং তুনিশাকেও মাদক পান করতে বাধ্য করতেন। এদিকে শীজানের পরিবার দাবি করেন, তুনিশার মা এবং তাঁর একজন মামা সঞ্জীব কৌশল তুনিশাকে মানসিক অত্যাচার করতেন। তাঁর মা ও মামা তুনিশাকে টাকার জন্যে চাপ দিতেন। সেই কারণেই মানসিক বিধ্বস্ত হয়ে তুনিশা এরকম চরম সিদ্ধান্ত নেন।

কারণ তুনিশার মা তাঁর টাকার পরিচালনা করতেন। এবং তুনিশা শেষের দিকে বন্ধুদের কাছে টাকা চেয়ে বেড়াতেন বাড়ির চাপে। কিন্তু এইসব সম্পূর্ণ উড়িয়ে দিয়ে তুনিশার মা নিজেই জানান, গত কয়েকমাসে তিনি তুনিশাকে প্রায় ৩-৪ লাখ টাকা পাঠিয়েছেন। এদিন একটি সংবাদমাধ্যমে শীজানের আইনজীবী অভিযোগ করেন যে, তুনিশার পরিবার আদালতে মিথ্যা কথা বলছে। পরিস্থিতির ‘অযাচিত সুবিধা’ নেওয়ার চেষ্টা করছে। প্রয়াত অভিনেত্রির পরিবার ঘটনাকে ‘কারচুপি’ করছে। অন্যদিকে আদালতে তুনিশার মা জানান, “শীজানের আইনজীবী সবটা মিথ্যা বলছে। এই সমস্ত অভিযোগগুলি অধ্যয়নকৃতভাবে মিথ্যা, ভিত্তিহীন, কারসাজি এবং বিভ্রান্তিকর। আমরা চণ্ডীগড় এবং হাইকোর্টে আছি।”

শীজান খানের আইনজীবী শৈলেন্দ্র যোগ করেছেন যে, “আমরা আদালতে সবকিছুর জবাব দিতে প্রস্তুত। তুনিশার পরিবার অযথা সুবিধা নেওয়ার জন্য পুরো বিষয়টিকে চাঞ্চল্যকর করতে চায়। তাঁদের আদালতে আসতে দিন এবং আমরা যথাযথভাবে জবাব দেব।” রবিবার, তুনিশার মা আজতকের সঙ্গে কথা বলতে গিয়ে অভিযোগ করেছেন যে, তাঁর মেয়েকে ‘মাদক খেতে বাধ্য করা হয়েছিল’। তুনিশা শর্মার মা সংবাদসংস্থা এএনআই বলেন, “এটি আত্মহত্যার পরিবর্তে হত্যা হতে পারে কারণ শিজান তুনিশাকে স্টুডিও থেকে অনেক দূরে একটি হাসপাতালে নিয়ে গিয়েছিল, যেখানে হাসপাতালটি স্টুডিও থেকে মাত্র ৫ মিনিট দূরে ছিল। কিন্তু তিনি তাকে সেখানে নিয়ে যাননি। ওই ১৫-২০ মিনিটে তুনিশা ও শীজানের মধ্যে কী ঘটেছিল অবিলম্বে তার তদন্ত হওয়া উচিত। তাহলেই সত্য বেরিয়ে আসবে।”

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২