‘চরম অসভ্যতা’, লাইভ কনসার্টে মহিলা ভক্তের ঠোঁটে চুমু খেয়ে বিতর্কে উদিত নারায়ণ

লাইভ কনসার্টেই চরম 'অসভ্যতামি', মহিলা ভক্তের ঠোঁটে চুমু খেয়ে বিপাকে পড়লেন কিংবদন্তি বলিউড গায়ক উদিত নারায়ণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: লাইভ কনসার্টেই চরম ‘অসভ্যতামি’, মহিলা ভক্তের ঠোঁটে চুমু খেয়ে বিপাকে পড়লেন কিংবদন্তি বলিউড গায়ক উদিত নারায়ণ। ভিডিও ভাইরাল হতেই নেট পাড়ার রোষের মুখে জনপ্রিয় গায়ক। উদিত নারায়ণ, বলিউডের একজন সুপরিচিত গায়ক। তাঁর কন্ঠের একাধিক হিট গান আজও গুনগুন করে চলেছেন ভক্তরা। তাঁর গাওয়া এভারগ্রীন গানগুলি প্রতিটি প্রজন্মের মনে জায়গা করে নিয়েছে। আর অমূল্য কন্ঠের জন্যে উদিত নারায়ণ বরাবরই ভক্তদের ভালবাসা এবং শ্রদ্ধা পেয়েছেন। কিন্তু সেই ভক্তরাই এবার গায়কের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন। কারণটা একটি ভাইরাল ভিডিও!

যেখানে দেখা যাচ্ছে, একটি লাইভ কনসার্টে উদিত নারায়ণ তাঁর আইকনিক গান ‘টিপটিপ বরসা পানি’ গাইছেন। আর গানটি গাইতে গাইতেই উদিত নারায়ণেরযএকগুচ্ছ মহিলা ভক্ত সেলফির জন্য মঞ্চের কাছে আসেন। এবং গায়কও তাঁর সঙ্গে সেলফি তুলছেন। কিন্তু তাঁদের মধ্যে একজন মহিলা ভক্ত মঞ্চের সামনে চলে আসেন। এবং গায়কের সঙ্গে সেলফি তোলার জন্যে তিনি তাঁর ফোন বাড়িয়ে দেন। তখনই ভক্তের সঙ্গে সেলফি তোলার জন্যে গাইতে গাইতেই বসে পড়েন উদিত নারায়ণ। তিনি মহিলা ভক্তের সঙ্গে সেলফি তোলার পর তাঁর ঠোঁটে আচমকাই চুম্বন খেয়ে বসেন। ভিডিওটি ভাইরাল হতেই চরম কটাক্ষের সম্মুখীন হয়েছেন উদিত নারায়ণ। সেই সময়ে মহিলা ভক্ত নিজেই অবাক হয়ে যান। পাশাপাশি উপস্থিত দর্শকরাও এই দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। শুধু তাই নয়, অন্যান্য মহিলা ভক্তদেরও গালে চুমু খেতে দেখা যায় উদিত নারায়ণকে। সঙ্গে তাঁকে নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপ না করার জন্যও বলতে দেখা যায়। আর তাতেই চরম চটেছেন নেটিজেনরা।

 

একজন ব্যবহারকারী লিখেছেন, “আমাকে বলুন এই ভিডিওটা AI নয়তো!! রাজার দুঃস্বপ্নেও কি? বিতৃষ্ণার সীমানা ছাড়িয়ে? আমি হলে ওকে তাড়াতাড়ি মেরে ফেলতাম।” অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “তিনি নাতনির বয়সী মহিলা ভক্তের ঠোঁটে চুম্বন খেয়ে চরম বেলাল্লাপানা করেছেন।” গত মাসে, মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমে উদিত নারায়ণের ফ্ল্যাটে আগুন লেগেছিল। অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে এবং আরও একজন গুরুতর আহত হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় উদিত গভীরভাবে শোকাহত হয়ে ছিলেন। এদিকে পদ্মভূষণ প্রাপক উদিত নারায়ণ আশির দশকে গান গাওয়া শুরু করেন। অন্যান্য পুরস্কার ও স্বীকৃতি ছাড়াও চারটি জাতীয় পুরস্কার পেয়েছেন। ১৯৮৮ সালে আমির খানের কণ্ঠে ‘কেয়ামত সে কেয়ামত তক’ গানটি রেকর্ড করার সময় তার বড় ব্রেক পান। এছাড়াও তিনি পাপা বলে হ্যায়, অ্যা মেরে হামসাফার, এবং আকেলে হ্যায় তো কেয়া গম হ্যায়, পেহলা নাশা, খুদ কো কেয়া সমাজতি হ্যায়, জাদু তেরি নজর, এবং ঝিকতানার মতো গানের জন্যও পরিচিত।

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ