ছেঁড়া পোশাকে কানের লাল গলিচায় ঊর্বশী, বিতর্কের ঝড় উঠতেই সাফাই অভিনেত্রীর

প্রতিবছরই কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ভারতকে প্রতিনিধিত্ব করেন অভিনেত্রী। যদিও আজব আজব পোশাকে সেজে সুনামের থেকে বেশি দুর্নাম কুড়োন অভিনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ঊর্বশী রাউতেলা, বলিউডের একজন বিশিষ্ট নাম। যদিও তিনি কম অভিনয় করেও প্রতিষ্ঠিত। সৌন্দর্য, পোশাক, কথাবার্তা, সবটা দিয়েই নিজের পাকাপোক্ত জায়গা বানিয়েছেন বলিউডে। প্রথম সারির নায়িকার সঙ্গে তুলনা করেন তিনি নিজেকে। তবে তিনি বেশি পরিচিত বেফাঁস মন্তব্য করার জন্যে। মাঝে মধ্যেই ভুলভাল কথা বলে বিপাকে পড়ে যান অভিনেত্রী। প্রতিবছরই কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ভারতকে প্রতিনিধিত্ব করেন অভিনেত্রী। যদিও আজব আজব পোশাকে সেজে সুনামের থেকে বেশি দুর্নাম কুড়োন অভিনেত্রী। গত ১৩ মে থেকে শুরু হয়েছে ৭৮ তম কান চলচ্চিত্র উৎসব। উৎসবে যোগ দিয়েছেন দেশ-বিদেশের তারকারা। ভারত থেকেও একাধিক তারকা আমন্ত্রণ পেয়েছেন কানে।

প্রথমদিন থেকেই কানের লাল গলিচায় হাঁটছেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। কখনও প্যারট-এস্ক পোশাকে সেজে নেটপাড়ার ঘুম উড়াচ্ছেন তিনি, আবার কখনও ছেঁড়া পোশাকে ভারতকে প্রতিনিধিত্ব করে বিপাকে পড়ছেন তিনি। হ্যাঁ, রবিবার দ্বিতীয়বার রেড কার্পেটে হেঁটেছেন ঊর্বশী রাউতেলা। আর তাঁর পোশাক দেখেই তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ এদিন ঊর্বশীর কালো পোশাকের আড়ালে বগলের তলার অংশটি ছেঁড়া ছিল। আর তাতেই চটেছেন নেটপাড়া। গতকাল কান চলচ্চিত্রের মতো বিশ্ব মঞ্চে ছেড়া পোশাকে প্রবেশের অনুমতি কী করে পেলেন, সেটাও অনেকের প্রশ্ন। ২০২৫-এ ঊর্বশীর তার দ্বিতীয় লুকে অভিনেত্রী নাজা সাদের তৈরি একটি আধা-শীতল কালো গাউন পরেছিলেন। নেটিজেনরা তার বা হাতের বগলের কাছে পোশাকটি ছিঁড়ে গিয়েছে লক্ষ্য করেছেন। 

 

Urvashi Rautela torned dress at Cannes
byu/shashigupta_ inBollyBlindsNGossip

এরপর ‘কানে প্রথম ভারতীয় যার পোশাক ছেঁড়া?’ এই দুর্ভাগ্যজনক মুহূর্তের ভিডিওটি ভাইরাল হতেই একজন বলেছেন, “কানে উপস্থিত হওয়ার পর থেকেই ঊর্বশীর দুর্ভাগ্যের একটা ধারা চলছে। প্রথমে তার পোশাকটি দরজায় আটকে গিয়েছিল, তারপর সে কার্পেটে একটি তোতাপাখিকে নিয়ে হেঁটেছে। এবার তিনি কানে ছেঁড়া পোশাক পরে উপস্থিত হলেন। এর থেকে দুর্ভাগ্যজনক কি হতে পারে!” আরও একজন বলেছেন, “এই মুহূর্তে আমার মনে হচ্ছে সে হয় ইচ্ছাকৃতভাবে মনোযোগ আকর্ষণের জন্য অদ্ভুত কাজটি করছে নয়তো কেউ তাকে এত খারাপভাবে বসিয়ে দিচ্ছে”। আবার একজন লিখেছেন, “গ্লোবাল প্ল্যাটফর্মে এই ধরণের কিছু পরা খুবই অগ্রহণযোগ্য”। ঊর্বশীও তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তার লুকের ছবি শেয়ার করেছেন, কিন্তু সবগুলোই ভিন্ন দৃষ্টিকোণ থেকে, তিনিও পোশাকের ছেঁড়া অংশ লুকানোর চেষ্টা করেছেন। তবে কানে তার পোশাকের ত্রুটি নিয়ে অভিনেত্রী এখনও কোনও মন্তব্য করেননি।

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

বাতিল পুরনো ফর্ম! বর্ধিত ভাতা পেতে নতুন করে আবেদন করুন আজই

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

মর্মান্তিক! স্কুলে যাওয়ার পথে ট্রেনের পাদানির ধাক্কায় মৃত্যু নাবালিকার

অসময়ে ত্বকে বলিরেখা! জানুন শরীরে ভিটামিন-E ঘাটতির ৭ লক্ষণ

হাসপাতাল থেকে গয়না ও লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল কুকুর, তারপর যা ঘটল…