ভাইফোঁটার আনন্দে মাতলেন টলিউডের তারকারা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বৃহস্পতিবার ভাইফোঁটা (Bhaifota) উদযাপনে (celebration) মাতলেন টলিউডের (Tollywood) তারকা (Star) ভাই-বোনেরাও (Sister-brother)। শত ব্যস্ততার মধ্যেও বছরের এই একটা দিন সব কাজকে দূরে সরিয়ে রেখে বোনেদের কাছে উপস্থিত হলেন তারকা ভাইরা। পিছিয়ে থাকলেন না বোনেরাও। ভাইদের কপালে চন্দনের ফোঁটা দেওয়া থেকে শুরু করে শাঁখ বাজানো, উলু ধ্বনি দিয়ে তাদের মঙ্গল কামনা করা এবং তারপর ভাইয়ের পাতে পাঁচ রকমের মিষ্টি সজিয়ে দেওয়া বাদ পড়লনা কিছুই। শুধু নিয়ম পালনই নয় ভাইবোনের খুনসুটি আদর ভালবাসায় ছোটো বেলার স্মৃতিতে ডুব দিলেন কম বেশি সকলেই।

বৃহস্পতিবার টালিগঞ্জে নিজের বাড়িতেই ভাইফোঁটার আয়োজন করেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। তবে শুধু নিজের দাদা ও ভাইদের ফোঁটা দেওয়াই নয় সেই সঙ্গে পথ শিশুদেরও ভাইফোঁটা দিলেন পর্দার রানী রাসমণি। বৃহস্পতিবার সকালে নিজের গাড়িতে করেই টালিগঞ্জের বস্তি এলাকার শিশুদের বাড়িতে নিয়ে যান দিতিপ্রিয়া। সামনে শীত আসছে, তাই পথ শিশুদের ভাইফোঁটায় উপহার হিসেবে কম্বল দেন অভিনেত্রী। এছাড়াও চাল, ডাল, তেল, বিস্কুট, চানাচুরের মত কিছু খাবার তুলে দেন বাচ্ছা দের হাতে এরপর আবারও গাড়িতে করে তাঁদের বস্তিতে ফিরিয়ে দিয়ে আসেন অভিনেত্রী।

ভাইফোঁটার আনন্দে মাতলেন ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। প্রতিবছরের মতোই এই বছরও বাড়িতে ভাইফোঁটার আয়োজন করেন প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়। বোনের কাছে ভাইফোঁটা নেওয়ার পাশাপাশি আরও দুই তুতো দিদির হাত থেকে ভাইফোঁটা নেন অভিনেতা। পরে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভাইফোঁটা নেওয়ার ছবি পোস্ট করে অভিনেতা লিখেন ভাইফোঁটার দিনটা বরাবরই স্পেশাল।

বোনেদের সঙ্গে ভাইফোঁটার উৎসবে মাতলেন অভিনেতা অঙ্কুশও। নিজের সোশ্যাল মিডিয়া আ্যকাউন্টে ভাইফোঁটার সেই ছবি পোস্ট করেন অভিনেতা। একটি ছবিতে বোনের হাত থেকে ফোটা দিতে দেখা যায় দাদা অঙ্কুশকে। অন্য আরেকটি ছবিতে দেখা যায় বোনকে আশীর্বাদ করছেন অঙ্কুশ। ছবির ক্যাপশনে অঙ্কুশ মজা করে লেখেন “না বয়সটা হচ্ছে এবার”।

নিজের বাড়িতে ভাইফোঁটার আয়োজন করেছিলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ও। সেখানে নিজের দাদাদের ফোটা দেওয়ার পাশাপাশি রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকেও ভাইফোঁটা দেন অভিনেত্রী।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে