হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর। প্রয়াণকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার ভোরে গোয়ার নিজের বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। বুকে ব্যথা অনুভব করার পরই সংজ্ঞা হারিয়ে পড়ে যান তিনি। খবর পেয়ে দ্রুত তাঁর বাড়িতে পৌঁছন চিকিৎসকেরা। কিন্তু তত ক্ষণে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছিল।

জানা গিয়েছে, ভোর সওয়া ৫টা নাগাদ নানা পটেকরকে গোয়ার মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে বাঁচানোর জন্য প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। হাসপাতালেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক ভাবে হৃদ্রোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে। নানা পটেকরের আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে হিন্দি ও মরাঠি চলচ্চিত্র জগতে। শক্তিশালী অভিনয়, তীক্ষ্ণ সংলাপ এবং চরিত্রের গভীরে পৌঁছে যাওয়ার ক্ষমতার জন্য তিনি দর্শকের কাছে বিশেষ জায়গা তৈরি করেছিলেন।

আরও পুড়ুনঃ আজকের রাশিফল: লক্ষ্মীর আশীর্বাদে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন…

‘ক্রান্তিবীর’, ‘পরিন্দা’, ‘অগ্নিসাক্ষী’, ‘অপহরণ’-এর মতো ছবিতে তাঁর অভিনয় আজও স্মরণীয়। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও নিজের স্বাক্ষর রেখেছেন তিনি। জাতীয় পুরস্কার-সহ একাধিক সম্মানে সম্মানিত এই অভিনেতার প্রয়াণ ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল অধ্যায়ের অবসান বলেই মনে করছেন অনুরাগীরা। ছেলে মালহার পটেকরও তাঁর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নানার আকস্মিক প্রয়াণে তাঁর পরিবার, সহকর্মী এবং অগণিত অনুরাগীর মধ্যে নেমে এসেছে গভীর শোক।

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না ‘, ভাইরাল ইঞ্জিনিয়ারের মন্তব্য

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর