হাতে মারাত্মক যন্ত্রণা নিয়ে শরীরচর্চা, ভিকির ভিডিও দেখে আঁতকে উঠল ভক্তরা

১৬ ফেব্রুয়ারি, ভিকি কৌশল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে ফিটনেসের প্রতি তাঁর অটল উৎসর্গের একটি ঝলক শেয়ার করেছেন৷ ভিডিওতে অভিনেতাকে দেখা যাচ্ছে, জিমের পোশাক পরে, একটি হাতের প্লাস্টার সহ, স্পষ্ট অস্বস্তি নিয়েও তিনি ওয়ার্কআউট করে যাচ্ছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে অসম্ভব চোট, সেই নিয়েই প্রশিক্ষন চালিয়ে যাচ্ছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। এতটাই অভিনয়ের প্রতি তাঁর ডেডিগেশন। তবে অভিনেতার এমন অবস্থা দেখে রীতিমতো উদ্বিগ্ন ভক্তরা। আসলে শুটিং করতে গিয়ে তারকাদের বিভিন্ন ধরনের চোট এটা সাধারণ বিষয়, মাঝে মধ্যেই খবরের পাতায় উঠে আসে তাঁদের বিভিন্ন ধরনের চোটের কথা। দিন কয়েক আগেই অভিনেতা ভিকি কৌশলকে দেখা গিয়েছিল হাতে চোট নিয়ে গাড়ি থেকে নামতে।

বেশ উদাস দেখাচ্ছিল অভিনেতাকে। তাঁর একটা হাতে ছিল ব্যান্ডেজ বাঁধা। এরপরেই ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন যে, আচমকাই কী হল ভিকির! ভিকি কৌশলকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল, ‘স্যাম বাহাদুর’ এবং ডানকিতে। তাঁর অভিনয় দিয়ে বরাবরই দর্শকদের বিমোহিত করে। এই মূহুর্তে তিনি ভবিষ্যতের প্রকল্পগুলির জন্য প্রস্তুত হচ্ছেন৷ কিন্তু বিপদ যেন তাঁর পিছু ছাড়ে না। অভিনেতা সম্প্রতি তাঁর আসন্ন সিনেমা ছাভা-এর সেটে তীব্র অ্যাকশন সিকোয়েন্সে অভিনয় করতে গিয়ে মারাত্মক চোট পেয়েছেন। কিন্তু তা সত্ত্বেও, ভিকি শুটিং চালিয়ে যান। কিন্তু এখনও অভিনেতার চোট সারেনি। একটি সাম্প্রতিক ভিডিওতে দেখা যাচ্ছে, এক হাতে মারাত্মক ব্যথার নিয়েই তিনি প্রশিক্ষন চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ভিকি কৌশল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে ফিটনেসের প্রতি তাঁর অটল উৎসর্গের একটি ঝলক শেয়ার করেছেন৷ ভিডিওতে অভিনেতাকে দেখা যাচ্ছে, জিমের পোশাক পরে, একটি হাতের প্লাস্টার সহ, স্পষ্ট অস্বস্তি নিয়েও তিনি ওয়ার্কআউট করে যাচ্ছেন। তাঁর দৃঢ় সংকল্পটি দেখে মুগ্ধ তাঁর ভক্তরা। অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা আবারও প্রমাণ করল। তিনি ক্যাপশনে লিখেছেন, “যখন আমরা দৌড়াতে পারি না, আমরা হাঁটি, কিন্তু আমরা থামি না।” ভিকির আসন্ন ছাভা সিনেমাটি লক্ষ্মণ উতেকার পরিচালিত একটি পিরিয়ড ড্রামা, যেখানে ভিকি কৌশলের বিপরীতে রশ্মিকা মান্দানা অভিনয় করেছেন। রশ্মিকা গত মাসে প্রজেক্টের শুটিং শেষ করেছেন। এছাড়াও তাঁর হাতে তৃপ্তি দিমরির বিপরীতে মেরে মেহবুব মেরে সানাম ছবিও রয়েছে। উপরন্তু, সঞ্জয় লীলা বনসালির প্রজেক্ট লাভ অ্যান্ড ওয়ার-এ তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেখানে তিনি রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।

শনির কৃপায় ৮৩ দিন ৫ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

পিতৃপক্ষে দান করুন ৭ জিনিস, ভাগ্য চমকাবে, সংসারে উপচে পড়বে ধন-সম্পত্তি

শনির কুদৃষ্টি, সারাদিনে অনেক কাজে বাধা পড়বে, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য