দীর্ঘ ৮ মাস পর পিঠের চোট থেকে সেরে উঠলেন বিজয় দেবেরকোন্ডা

যদিও অভিনেতার আড়ালে আরও একটি কারণ ছিল তাঁর পিঠে খুব খারাপভাবে চোট লাগা। যা নিয়ে তিনি দীর্ঘ আটমাস ভুগেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন আড়ালে থাকলেও সম্প্রতি মুখ স্রোতে ফিরলেন অভিনেতা বিজয় দেবেরকোন্ডা। ইন্ডাস্ট্রিতে তাঁর বয়স অল্প কিছু বছর হলেও ইতিমধ্যেই নিজস্ব অভিনয় দক্ষতার দ্বারা জয় করে নিয়েছেন অসংখ্য মানুষের হৃদয়। তাঁর খ্যাতি শুধু দেশেই আটকে নেই, বিদেশেও প্রাধান্য বিস্তার করেছে। মুলত তিনি তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার হলেও বলিউডেও তাঁর প্রসার বিস্তারিত হয়েছে।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলি ছিল, ডিয়ার কমরেড, অর্জুন রেড্ডি এবং গীত গোবিন্দম। ন্যাশনাল ক্রাশ রশ্মিকা মান্দান্নার সঙ্গে তাঁর অন-স্ক্রিন রসায়ন দারুণ পজন্দের ভক্তদের। যাই হোক, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির এখন দাপুটে অভিনেতা হলেও মাস কয়েক ধরেই নিজেকে আড়ালে রেখেছিলেন এই অভিনেতা। সৌজন্যে তাঁর ডেবিউ বলিউড ছবি ‘লাইগার’-এর ফ্লপ। অগস্টেই গোটা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল ‘LIGER’।

অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে জুটি বেঁধে ছবিতে বিজয়ের পারফরম্যান্স মন্দ না হলেও ছবিটি বক্সঅফিসে বেশিদিন রাজত্ব করতে পারেনি। পোক্ত কাহিনীর অভাব, অনন্যা এবং বিজয়ের কেমিস্ট্রির দূর্বলতা সবটাই এই ছবির ফ্লপ হওয়ার কারণ। এই ছবি ফ্লপের পর অভিনেতা নিজেও কোণঠাসা হয়ে গিয়েছিলেন। যদিও অভিনেতার আড়ালে আরও একটি কারণ ছিল তাঁর পিঠে খুব খারাপভাবে চোট লাগা। যা নিয়ে তিনি দীর্ঘ আটমাস ভুগেছেন। তাই নিয়েই অভিনেতা ‘লাইগার’-এর প্রচারে কোনো কমতি রাখেন নি।

অবশেষে আট মাস পুনর্বাসনের পর পিঠের চোট থেকে সেরে উঠেছেন তিনি। লাইগারের শুটিংয়ের সময় পিঠে চরম আঘাত পেয়েছিলেন অভিনেতা। যার জন্যে তাঁকে তিনি নিবিড় প্রশিক্ষণ নিতে হয়েছিল। এদিন অভিনেতা নিজেই তাঁর সুস্থতার কথা জানিয়েছেন। বিজয়, পুরী জগন্নাদ-পরিচালিত লাইগারের মাধ্যমে বলিউডে অভিষেক করেছিলেন। এদিন ক্যাপশন সহ নিজের ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, “প্রায় ৮ মাস পিঠের ব্যথায় ভূগেছি। ৮ মাস পুনর্বাসনের পরে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি।” অয়ন মুখার্জীর ‘ব্রহ্মাস্ত্র ২’-এ বিজয়কে দেখা যেতে পারে।

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!