মাত্র ৪৫ বছর বয়সেই প্রয়াত হন বিনোদ মেহরা, ছেলেকেও দেখে যেতে পারেন নি

ছেলে জন্মানোর আগেই যেহেতু বিনোদ মারা গিয়েছিলেন তাই ছেলেও বাবাকে দেখতে পান নি। স্মিতা পাতিলের মতো বিনোদ মেহরাও ছেলেকে দেখে যান নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড ইন্ডাস্ট্রির তৎকালীন যুগের অনেক তারকারাই বর্তমানে বেঁচে নেই। আবার কেউ অনেক অল্প বয়সেই মারা গিয়েছেন। তাঁরা তাঁদের অভিনয়ের মাধ্যমে আজও মানুষের কাছে সতেজ। অল্প কিছু চলচ্চিত্র মানুষকে উপহার দিয়েই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তৎকালীন যুগের একাধিক তারকারা। যদিও তরুণ প্রজন্মের কাছে আজ তাঁরা অতীত, হয়তো কেউ কেউ তাঁদের চেনেই না। কিন্তু তাঁরা তাঁদের অভিনীত ছবির মাধ্যমে এখনো মানুষের মনে বাস করছেন। খুবই অল্প বয়সে মারা গিয়েছেন, বলিউডের তারকাদের মধ্যে অন্যতম বিনোদ মেহরা (VINOD MEHRA), অভিনেত্রী স্মিতা পাতিল। ঋষি কাপুর, শ্রীদেবী এবং অনিল কাপুর অভিনীত বিনোদ মেহরার প্রথম পরিচালিত ছবি ‘গুরুদেব’-এর শুটিংয়ের সময় মারা যান বিনোদ মেহরা। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ৪৫ বছর। ছবিটি শেষ করেও যেতে পারেন নি তিনি। তাঁর মরণোত্তর ছবিটি রাজ সিপ্পি দ্বারা সম্পন্ন হয়েছিল। আজ ৩০ অক্টোবর, তাঁর মৃত্যুবার্ষিকী। যদিও ‘গুরুদেব’ এর প্রধান শিল্পীরাও এখন আর বেঁচে নেই। যেমন, ঋষি কাপুর, শ্রীদেবী, আরডি বর্মণ।

বাস্তবে বিনোদ মেহরার বিবাহিত ছিলেন। শোনা যায় তাঁর নাকি তিনি বিয়ে ছিল। তবে এর সত্যতা বিচার করা হয় নি। এমনকি অভিনেত্রী রেখাও নাকি বিনোদের স্ত্রী ছিলেন। যদিও রেখা বিনোদের সঙ্গে তাঁর বিয়ে অস্বীকার করেছেন। আরও শোনা যায়, বিনোদের মৃত্যুর সময় তাঁর স্ত্রী কিরণ দ্বিতীয় সন্তানসম্ভবা ছিলেন। সেই সন্তান এখন একজন সুদর্শন যুবক রোহান। সম্প্রতি তাঁর অভিনীত একটি ওয়েবসিরিজ মুক্তি পেয়েছে। ছেলে জন্মানোর আগেই যেহেতু বিনোদ মারা গিয়েছিলেন তাই ছেলেও বাবাকে দেখতে পান নি। স্মিতা পাতিলের মতো বিনোদ মেহরাও ছেলেকে দেখে যান নি। রাজ বব্বর এবং স্মিতা পাতিলের ছোটো ছেলে প্রতীকের জন্মের পনেরো দিন পর স্মিতা মারা গিয়েছিলেন।

রোহন তাঁর বাবা বিনোদের সম্পর্কে অনেক তথ্য তাঁর ইন্ডাস্ট্রির সিনিয়রদের কাছ থেকে শুনেছেন। জানা যায়, ১৯৮০-এর দশকে বেশ কিছু চলচ্চিত্রে শাবানা আজমির সঙ্গে অভিনয় করার সময় শাবানা কে মন দিয়ে ফেলেছিলেন বিনোদ। এছাড়াও বিনোদ তাঁর সহকর্মীদের প্রতি ভদ্র, শক্তিশালী এবং খুব প্রতিরক্ষামূলক ছিলেন। কিন্ত এত তাড়াতাড়ি যেতে হল কেন তাঁকে? বাবার কথা বলতে গিয়ে একবার এক বেসরকারি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাতকারে আবেগাপ্লুত হয়ে রোহান মেহরা বলেন, “আমার কাছে তিনি সর্বদা আমার অভিভাবক হিসেবে থাকবেন। ব্যক্তিগতভাবে এখানে না থাকা সত্ত্বেও তিনি আমাকে গাইড করছেন। আমরা অনেক কিছু শেয়ার করি। আমি তাঁর সহানুভূতি, মানুষের মধ্যে সেরাটি দেখার ক্ষমতা এবং চলচ্চিত্রের প্রতি উৎসাহ উৎসর্গ দেখে বিস্মিত।”

চার সন্তানের বাবার প্রেমের ফাঁদে দুই সন্তানের মা, বিয়ের প্রতিশ্রুতির আড়ালে ভয়াবহ নির্যাতন

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?