ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

: ভাঙল ঘুম, এবার দিল্লিতে 'ককরোচ জনতা পার্টি'র আন্দোলন নিয়ে মুখ খুললেন অভিনেতা রাজকুমার রাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাঙল ঘুম, এবার দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন নিয়ে মুখ খুললেন অভিনেতা রাজকুমার রাও। শিক্ষা ব্যবস্থার অনিয়ম এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আমরণ অনশনে বসেছে ‘আরশোলা’রা। তিন সপ্তাহ ধরে দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ চলছে। তাঁদের সমর্থনে গোটা তরুণ সমাজ, আইসা ছাত্র সংগঠন। ককরোচদের বিক্ষোভকে সমর্থন করে আমরণ অনশনে বসেছেন লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।

গত সোমবার ‘চলো সংসদ’ অভিযানে অংশ নেওয়া পড়ুয়াদের রুখতে ব্যাপক লাঠিচার্জ করে দিল্লি পুলিশ। যার ফলে আহত হয়েছেন বহু পড়ুয়া। দিল্লি পুলিশের এহেন আচরণে ক্ষুব্ধ গোটা দেশ। আন্দোলনে সামিল হয়েছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি, প্রকাশ রাজ, নাসিরুদ্দিন শাহ-রা। পাশাপাশি পড়ুয়াদের সমর্থন জানিয়ে দিল্লি পুলিশের সহিংসতার নিন্দা জানিয়েছেন সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, রীতেশ দেশমুখ, সোনু সুদ, অরিজিৎ সিংহ, হানি সিংহ-সহ একাধিক তারকা। তবুও এখনও মুখ বন্ধ বলিউডের প্রথম সারির তারকাদের। যেমন শাহরুখ খান, সলমান খান, আমির খানের মতো তারকারা এখনও ছাত্র আন্দোলন নিয়ে চুপ। যা আরও বিতর্কের সৃষ্টি করেছে। এবার সিজেপি ছাত্র বিক্ষোভ নিয়ে মুখ খুললেন ‘স্ত্রী’ অভিনেতা রাজকুমার রাও। তিনি ছাত্র ও কর্তৃপক্ষ উভয়কেই সংঘাতের পরিবর্তে কোথাও বসে মীমাংসার আহ্বান জানিয়েছেন। সরকারকে তরুণদের কথা শোনার এবং ন্যায্য শিক্ষার আহ্বান জানিয়েছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by RajKummar Rao (@rajkummar_rao)

বুধবার (২২ জুলাই) নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি বিবৃতি শেয়ার করে রাজকুমার লিখেছেন, ‘যখন তরুণ সমাজ মনে করে, তাঁদের কথা কেউ শুনছে না, তখন তাঁরা জানে যে কীভাবে সমাজের কানে কথা পৌঁছে দিতে হয়, অবশ্যই তাঁদের কথা শুনতে হবে। প্রতিটি কণ্ঠস্বরই মর্যাদা, ন্যায্যতা এবং সম্মানের সঙ্গে শোনা উচিত। তবে শান্তিই আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি। যেকোনও পক্ষের সহিংসতা কেবল ক্ষতকে আরও গভীর করে তোলে এবং আমাদেরকে অর্থপূর্ণ সমাধান থেকে আরও দূরে সরিয়ে দেয়।’ পাশাপাশি রাজকুমার ছাত্রছাত্রীদের দায়িত্বশীলভাবে নিজেদের মতামত প্রকাশের আহ্বান জানিয়েছেন। প্রশাসনকে তাঁদের সঙ্গে সহানুভূতিশীলভাবে আচরণের অনুরোধ করেছেন। তিনি বলেছেন, ‘প্রকৃত ও স্থায়ী পরিবর্তন আলোচনার মাধ্যমেই আসে, সংঘাতের মাধ্যমে নয়। এখন এটাই বেশি প্রয়োজন।’ শেষে দেশের অগ্রগতিতে শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি লিখেছেন, ‘আমরা সবাই সম্মিলিতভাবে একটাই জিনিস চাই, আমাদের জাতির উন্নতি। সেই উন্নতির ভিত্তি হল সুষ্ঠু শিক্ষা। জয় হিন্দ।’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর