আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রায় দেড় কোটি টাকা আর্থিক জালিয়াতির কোপে বিবেক ওবেরয়, এফআইআর দায়ের

নিজস্ব প্রতিনিধি: একের পর এক আর্থিক জালিয়াতির শিকার বলিউড অভিনেতারা। এবার আর্থিক জালিয়াতির কোপে পড়লেন জনপ্রিয় অভিনেতা বিবেক ওবেরয়। অভিনয় থেকে এখন অনেকটাই দূরে থাকেন তিনি। এবার ১.৫৫ কোটি টাকা আর্থিক জালিয়াতির কোপে পড়লেন অভিনেতা। তিনজন ব্যক্তির বিরুদ্ধে তাঁর অভিযোগ অভিনেতা ও তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা ওবেরয়। সূত্রের খবর, অভিনেতার ব্যবসার অংশীদার সঞ্জয় সাহা এবং তাঁর মা নন্দিনী সাহার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। অভিনেতার অভিযোগ, সঞ্জয়ের ব্যবসার সঙ্গে যুক্ত জনৈক রাধিকা নন্দাই অভিনেতাকে ইভেন্ট এবং চলচ্চিত্র প্রযোজনা সংস্থার জন্যে বিনিয়োগ করতে বলেছিলেন এবং ভাল আয়ের প্রতিশ্রুতি দিয়েছিল।

এরপরই অভিনেতা প্রায় দেড় কোটি টাকা বিনিয়োগ করেন, সেই টাকা অভিযুক্তরা ব্যবসার জন্যে তো নয়ই বরং নিজের জন্য ব্যবহার করেছেন। বুধবার ঘটনাটি প্রকাশ্যে আসা মাত্রই অভিনেতার চার্টার্ডঅ্যাকাউন্ট্যান্ট তিনজন অভিযুক্তের বিরুদ্ধে আন্ধেরি পূর্বের এমআইডিসি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিনেতার আইনজীবী জানান, ২০১৭ সালে অভিনেতা প্রথম একটি প্রথম ব্যবসা শুরু করেন। কোম্পানির নাম ছিল ওবেরয় অর্গ্যানিক্স। প্রথম প্রথম তাঁর ব্যবসা বেশ ভালোই চলছিল। সেই ব্যবসা ভালো চলায় অভিনেতা একটি প্রযোজনা সংস্থা খোলার সিদ্ধান্ত নেন। এরপর অভিযুক্ত ৩ জনকে তিনি ব্যবসার অংশীদার করেন। এরপর তাঁরা ২০২০ সালে চুক্তিবদ্ধ হন।

এরপর অর্গানিক্সের ব্যবসা বন্ধ করে অনিন্দিতা এন্টারটেইনমেন্ট নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা খোলেন তাঁরা। বিবেক তাঁর সমস্ত শেয়ার হস্তান্তরও করে নেন নতুন কোম্পানির নামে। কিন্তু দু’বছর কেটে গেলে অভিনেতা বুঝতে পারেন নতুন সংস্থার নাম করে তাঁরা যে টাকাগুলো নিয়েছিলেন সেটা সবটাই নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহৃত করেছেন। অভিযোগ অনুসারে, একজন চলচ্চিত্র প্রযোজক সহ তিন অভিযুক্ত, প্রায় 1.55 কোটি টাকা গায়েব করে দিয়েছেন। অভিনেতার স্ত্রীও ফার্মের অংশীদার ছিলেন।অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 34 (সাধারণ উদ্দেশ্য), 409 (বিশ্বাসের অপরাধমূলক লঙ্ঘন), 419 (ব্যক্তিত্ব দ্বারা প্রতারণা) এবং 420 (প্রতারণা) এর অধীনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। বর্তমানে মামলা তদন্তাধীন।

Published by:

Share Link:

More Releted News:

কীভাবে মারা গিয়েছিলেন মহুয়া? ৪১ বছর পর জানা যাবে সেই রহস্য

‘খলনায়ক’, ‘বাস্তব’-এর পর আসছে আরও এক সিক্যুয়েল, বড় ঘোষণা সুভাষ ঘাইয়ের

অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসবের, দীর্ঘ ২৪ দিন কোথায় ছিলেন তিনি?

বিদেশের রাস্তায় সোনুর গানে মত্ত জেন জি, দেখেই কী করলেন গায়ক?

সুশান্ত মামলায় বড় স্বস্তি রিয়া চক্রবর্তীর, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নির্দেশ আদালতের

নবম দিনেও বক্স অফিসে লক্ষ্মীলাভ, ১০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ