‘আমরা টাকা পেয়ে গিয়েছি, অপরাধীকে ছেড়ে দেওয়া হোক’, জামিন পেলেন নোবেল

তিনি বিচারক কে বলেছেন, 'আমি টাকা ফেরত পেয়েছি। নোবেল জামিন পেলে আমার আপত্তি নেই।'

Share:

নিজস্ব প্রতিনিধি: জামিন পেলেন বাংলাদেশের তরুণ গায়ক তথা জি বাংলার ‘সারেগামাপা’ খ্যাত নোবেল। সোমবার প্রতারণা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এদিন শুনানির সময় নোবেলের বিরুদ্ধে যিনি অভিযোগে দায়ের করেছিলেন তিনি বিচারক কে বলেছেন, ‘আমি টাকা ফেরত পেয়েছি। নোবেল জামিন পেলে আমার আপত্তি নেই।’ বিচারক লিখিত স্বীকারোক্তির ভিত্তিতে নোবেলকে জামিন মঞ্জুর করেছেন। এদিন মামলার শুনানিতে নোবেলের আইনজীবী আব্দুল্লাহ বলেন, ‘আমরা তাঁর জামিন চাচ্ছি। অভিযোগকারীর সঙ্গে আমাদের এ বিষয়টি মীমাংসা হয়ে গিয়েছে। উভয়পক্ষের শুনানি শেষে ১০ হাজার টাকার লিখিত স্বীকারোক্তির ভিত্তিতে জামিন মঞ্জুর করেছে আদালত।’ তবে এদিন দুপুরে নোবেল কে আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা নোবেলের কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছিলেন। 

শনিবার প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন ‘সারেগামাপা’ খ্যাত জনপ্রিয় গায়ক নোবেল। বাংলাদেশের তরুণ গায়কদের মধ্যে অন্যতম নোবেল। এবং বিতর্কিতও। ব্যক্তিগত এবং পেশাগত জীবনের কারণে প্রতিনিয়ত সংবাদের শিরোনামে উঠছে নোবেলের নাম। কখনও রবীন্দ্র-নজরুলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আবার কখনও মদ খেয়ে মঞ্চে উঠে মাতলামি করার জন্যে শিরোনামে হচ্ছেন নোবেল। আবার কখনও স্ত্রীকে মারধর করার কারণেও আইনি বিপাকে পড়েছিলেন নোবেল। তবে এবার তিনি প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন। পুলিশ সূত্রের খবর, একটি বিদ্যালয়ে পুণর্মিলনী অনুষ্ঠানের জন্যে আগাম ১ লাখ টাকা নিয়েও তিনি অনুষ্ঠান করতে যায়নি, পুরো টাকাটা আত্মসাৎ করেছেন নোবেল। এরকম একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় নোবেলকে।

গত ১৬ মে নোবেলের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। অভিযোগে বলা হয়েছিল, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের একটি উচ্চ বিদ্যালয়ের প্রথম পূর্ণমিলনী আয়োজন করা হয়েছিল। যেখানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মাইনুল আহসান নোবেলের গান গাওয়ার জন্যে ১ লাখ ৭২ হাজার টাকার চুক্তি করেন। প্রথমে তাঁকে ৪৭ হাজার টাকা পাঠানো হয়, এরপর গত ১৪ এপ্রিল এক লাখ ১০ হাজার টাকা নোবেলের অ্যাকাউন্টে পাঠানো হয়। ব্যাংক থেকে টাকা তুলে অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত টাকা আত্মসাৎ করে নোবেল আর অনুষ্ঠানে যায়নি।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের