এই মুহূর্তে




‘পরের বছর একসঙ্গে তোমার জন্মদিন পালন করব’: জেল থেকে সুকেশ

নিজস্ব প্রতিনিধি: প্রায় ২ বছরের বেশি সময় পার হয়ে গিয়েছে, তবুও আজও আইনি ঝঞ্জাটে তালমাটাল বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। এখন হয়তো তিনি ভাবছেন, কী কুক্ষণে কনম্যান সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে নামি দামি উপহার নিতে গিয়েছিলেন। তিনিও হয়তো জানতেন না, ২০০ কোটি আর্থিক জালিয়াতিতে ফেঁসে যাবেন সুকেশ চন্দ্রশেখর। আর গার্লফ্রেন্ড হওয়ার খাতিরে তিনিও সুকেশের সঙ্গে ফেঁসে যাবেন। হ্যাঁ, এমনটাই আজও বলে চলেন জ্যাকলিন, দামি ঘোড়া, গুচ্চি ব্যাগ, দামি বিড়াল নেওয়ার সময় তিনি জানতেন না যে, সুকেশ একজন জোচ্চোর। একটি সংবাদ চ্যানেলের অধিকর্তা এবং একজন প্রোডিউসার হিসেবে জ্যাকলিনের সঙ্গে সম্বোধন স্থাপন করেছিলেন সুকেশ। জ্যাকলিনের এমনটা দাবি হলেও, সুকেশ কিন্তু বরাবরই তাঁকে প্রেমিকা হিসেবেই দাবি করে এসেছেন।

কিন্তু জ্যাকলিন সর্বদা এই প্রসঙ্গে উড়িয়ে বলে এসেছেন তাঁর সঙ্গে কোনওরকম যোগাযোগ নেই সুকেশের, এমনকী তাঁর সঙ্গে জ্যাকলিনের একটি ঘনিষ্ঠ অবস্থার ছবি নেটমাধ্যমে ভাইরাল হলেও অভিনেত্রীর নিজেকে নির্দোষ প্রমাণ করার সুর বদলায়নি। কিন্তু আজও আইনি জটিলতায় মুড়ে রয়েছেন অভিনেত্রী। এখনও দেশ ছেড়ে বেরোতে গেলে আইনের পরামর্শ নিতে হয় এই শ্রীলঙ্কার সুন্দরীর। আজ জ্যাকলিনের জন্মদিন। তাই প্রেমিকার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে ভুললেন না সুকেশ। জেল থেকেই প্রেমিকাকে শুভেচ্ছা জানালেন তিনি। জন্মদিনে মান্ডোলি জেল থেকে জ্যাকলিনকে একটি চিঠি লিখেছেন সুকেশ। চিঠির মাধ্যমে জানালেন, প্রতি মুহূর্তে তিনি জ্যাকুলিনকে মিস করেন এবং সঙ্গে আশ্বাস দিলেন, অভিনেত্রীর পরবর্তী জন্মদিন একসঙ্গে উদযাপন করবেন।

জ্যাকলিনের প্রতি ভালোবাসা বর্ষণ করে চন্দ্রশেখর লিখেছেন, “আমার বেবি জ্যাকলিন, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। ঈশ্বর আমার বেবি গার্লকে আশীর্বাদ করুক। তোমার জন্মদিন আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আসলে, তুমি আমার নিজের থেকেও বেশি প্রিয়। বাবু তুমি আরও সুন্দর হয়ে উঠছো দিন দিন এবং দিন দিন আরও ছোট হচ্ছ। আমি তোমাকে খুব মিস করছি। তোমাকে আলিঙ্গন করতে এবং কেক খাওয়াতে ইচ্ছে করছে। বেবি আমি আশা করছি, তুমি আমার জন্মদিনের উপহারটি পছন্দ করবে। এই চিঠিটা আমার হাতে তৈরি। আমি কিছু গুরুত্বপূর্ণ স্মৃতি এঁকেছি যা এই সুন্দর দিনে আমি মিস করছি। পৃথিবীতে এমন কোন দূরত্ব নেই যা আমাদেরকে আলাদা করতে পারে, আমাদের ভালবাসা চিরন্তন। পরের বছর জন্মদিন আমরা একসঙ্গে হতে চলেছে। তুমি ‘একজন সুপারস্টার। তুমি আমার জীবনের সেরা জিনিস।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘মিকা আগে ভাল গাইত না, আমার এক চুমুতেই তাঁর কন্ঠ সুরেলা হয়েছে’, বিস্ফোরক রাখি সাওয়ান্ত

কাজের খাতিরে পাকিস্তান যাবেন? আলিয়ার জবাবে তোলপাড় নেটপাড়া

শনিতে যুবভারতীতে মেসির সঙ্গে থাকবেন সৌরভ, থাকছেন আরও ১ তারকা

সমাজমাধ্যমে গা গরম করা ছবি জয়ার, দেখলে চোখ আটকে যাবে

অনুমতি ছাড়া সলমান খানের নাম-ছবি ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি করল দিল্লি হাইকোর্ট

‘বিদ্যা ব্যানার্জি’র ছ্যাকায় টিআরপিতে মুখ পুড়ল ‘পরিণীতা’, ‘ফুলকি’দের, সেরা কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ