‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান

Share:

নিজস্ব প্রতিনিধি:  মাঝআকাশে  সাক্ষাৎ মৃত্যুর মুখে পড়েও হাল ছাড়েননি ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। নিজের জীবনের ঝুঁকি নিয়ে শতাধিক যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। তাঁর সেই অসীম সাহসিকতায় এবার মুগ্ধ বলিউডের ভাইজান সলমন খান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পাইলটকে কুর্নিশ জানালেন অভিনেতা। সেই সঙ্গেই তাঁর সঙ্গে একই বিমানে সফর করার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। 

মাঝআকাশে তখন চরম আতঙ্ক। বিমানের ককপিটে ঘটে গিয়েছে ভয়াবহ ঘটনা। সহ-পাইলটের হামলায় গুরুতর আহত হয়েছেন পাইলট স্মিত মচ্ছর। কিন্তু নিজের শারীরিক যন্ত্রণার কথা ভুলে যাত্রীদের প্রাণ বাঁচাতে লড়াই চালিয়ে যান তিনি। তাঁর উপস্থিত বুদ্ধি এবং সাহসিকতায় বড়সড় বিমান দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় বলে জানা গিয়েছে। সেই সাহসী পাইলটের প্রশংসায় পঞ্চমুখ বলিউড সুপারস্টার সলমন খান।  শনিবার (৩ অক্টোবর) সমাজমাধ্যমে স্মিত মচ্ছরের প্রশংসা করে একটি পোস্ট করেন সলমন। সেখানে তিনি লেখেন, ‘কামাল করে দিয়েছেন পাইলটজি! আমরা সবাই আপনাকে স্যালুট জানাই। আপনার সঙ্গে বিমানে সফর করতে পারলে সেটা আমার কাছে আনন্দের হবে। ওয়েল ডান ব্রো, ক্যাপ্টেন স্মিত মচ্ছর।’  সলমনের এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে চর্চা শুরু হয়েছে।  

আরও পড়ুন: এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে ঘটে এই ভয়াবহ ঘটনা। অভিযোগ, বিমানের ককপিটের ভিতরে ওমানের নাগরিক সহ-পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের উপর ছুরি নিয়ে হামলা চালান। হামলার জেরে গুরুতর আহত হন পাইলট। এমনকী বিমানটি আচমকাই দ্রুত নিচের দিকে নামতে শুরু করে। মাত্র দুই মিনিটে প্রায় ১৬ হাজার ফুট নেমে যায় বিমানটি বলে জানা গিয়েছে।  আহত অবস্থাতেই ককপিটের দরজা খুলে দেন তিনি। এরপর যাত্রী ও বিমানকর্মীরা ভিতরে ঢুকে হামলাকারীকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। শেষ পর্যন্ত বিমানটিকে সৌদি আরবের তাবুক শহরে জরুরি অবতরণ করানো হয়। বিমানে থাকা ১৮০ জনের সকলেই নিরাপদে অবতরণ করেন।  স্মিত মচ্ছরের এই সাহসিকতার খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহল থেকে তাঁর প্রশংসা করা হচ্ছে। তাঁর পরিবারের সদস্যরাও জানিয়েছেন, স্মিতের জন্য তাঁরা গর্বিত। ভারতীয় পাইলটের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

আমেরিকায় ফের হিন্দু মন্দিরে হামলা! ছোড়া হল ইট, ভাইরাল ভিডিও

WBPSC পরীক্ষার্থীদের জন্য সুখবর! ভিড় সামলাতে বিশেষ পরিষেবা রেলের, রইল সময়সূচি

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

নাইটক্লাবে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২