এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসে ভারতের জয়যাত্রা অব্যাহত। ব্যক্তিগত রিকার্ভ তিরন্দাজিতে প্রথম ভারতীয় হিসেবে  সোনা জিতে ইতিহাস গড়েছেন কুমকুম মোহদ। ফাইনালে দক্ষিণ কোরিয়ার ওহ ইয়েজিনকে ৬-৫ ব্যবধানে পরাজিত করেছেন তিনি। তার পরেই ফের ভারতের ঘরে এল সোনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এশিয়ান গেমসে ব্যক্তিগত বিভাগে সোনা জিতে প্রথম ভারতীয় মহিলা গলফার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন  প্রণবী উরস।  তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, ভারতীয় মহিলা গলফের ইতিহাসেও এক স্মরণীয় অধ্যায় হয়ে রইল। 

শুধু ব্যক্তিগত সোনা জয় না, প্রণবী  মহিলাদের দলগত ইভেন্টে ভারতকে রৌপ্য পদক জিততেও সাহায্য করেছেন। এই সাফল্য নিয়ে এশিয়ান গেমসে তাঁর ঝুলিতে এল দ্বিতীয় পদক। জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসের গল্ফ প্রতিযোগিতায় শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন মহীশূরের মেয়ে প্রণবী। প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে চার আন্ডার পার ৬৬ শট খেলে মোট ১৫ আন্ডার পার ১৯৫ স্কোর নিয়ে শীর্ষে পৌঁছে যান তিনি। দ্বিতীয় স্থানে থাকা সিঙ্গাপুরের শ্যানন ট্যানের থেকে তিন শটের ব্যবধানে এগিয়ে ছিলেন প্রণবী। ফলে শেষ রাউন্ডে তাঁর সামনে ছিল ইতিহাস গড়ার হাতছানি।

আরও পড়ুন: এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

শেষ পর্যন্ত সেই সুযোগ হাতছাড়া করেননি ২৩ বছরের এই ভারতীয় গলফার। ব্যক্তিগত বিভাগে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন তিনি। এর আগে ভারতীয় মহিলা গলফাররা এশিয়ান গেমসে পদক জয়ের কাছাকাছি পৌঁছলেও ব্যক্তিগত বিভাগে সোনা জেতার নজির ছিল না। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় মহিলা গল্ফারদের প্রতিযোগিতামূলক উপস্থিতি যে ক্রমশ বাড়ছে, প্রণবীর ঐতিহাসিক জয় তারই প্রমাণ।  

 

আমেরিকায় ফের হিন্দু মন্দিরে হামলা! ছোড়া হল ইট, ভাইরাল ভিডিও

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান

WBPSC পরীক্ষার্থীদের জন্য সুখবর! ভিড় সামলাতে বিশেষ পরিষেবা রেলের, রইল সময়সূচি

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

নাইটক্লাবে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার