সে কী কাণ্ড! ডিভোর্সের পরেও মালাবদল হল, অনুজ-গুড্ডির?

শিরিণকে না পরিয়ে অনুজ হোচট খেয়ে গুড্ডিকেই মালা পরিয়ে দিলেন। যা দেখে অবাক হয়ে গেলেন উপস্থিত সবাই। গুড্ডি নিজেও, আসলে গুড্ডির নিজেরও যে টান তৈরি হয়েছে অনুজের উপর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা দর্শকদের এখন প্রধান সঙ্গী হয়ে উঠেছে বাংলা সিরিয়ালগুলি। আর স্টার জলসা এবং জি বাংলা হয়ে উঠেছে সিরিয়ালের আতুঁর ঘর।নতুন নতুন সিরিয়াল এসে পুরনো সিরিয়ালের জায়গা দখল করছে, এবং পুরোনো ধারাবাহিকগুলির যাত্রা শেষ হচ্ছে। নতুন নতুন গল্পের সমন্বয়ে তৈরি নতুন ধারাবাহিকগুলিও নিমেষেই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। হ্যাঁ, তেমনই হল স্টার জলসার একটি নতুন ধারাবাহিক ‘গুড্ডি’। এই ধারাবাহিকের বয়স খুব বেশিদিন না হলেও ইতিমধ্যেই এই ধারাবাহিকের ফলোয়ারস সংখ্যা লাখ ছুঁয়েছে।টিআরপির তালিকাতেও ধারাবাহিককে খুব একটা না দেখা গেলেও, এই ধারাবাহিক কিন্তু দারুণ জনপ্রিয়। যাই হোক, ধারাবাহিকটি প্রতিনিয়ত যারা দেখেন, তাঁদের নিশ্চই জানা আছে এই ধারাবাহিকে বর্তমানে কি চলছে? আইপিএস পুলিশ এবং গ্রামের একটি সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্পই এখানে দেখানো হয়েছে।

হ্যাঁ, তাঁর নামই গুড্ডি আর নায়কের নাম অনুজ। কাহিনী ধারাবাহিকতা অনুযায়ী অনুজের সঙ্গে একটি দুর্ঘটনাবশতঃ বিয়ে হয়ে যায় গুড্ডির। কিন্তু গুড্ডির এক দিদি শিরিণের সঙ্গে অনুজের বিয়ে হওয়ার কথা ছিল। এদিকে গুড্ডি নিজেও পুলিশ হতে চান। অনুজের সঙ্গে বিয়ে হলেও গুড্ডিকে সে কখনই মানেননি।নানাভাবে গুড্ডিকে অপমান করতে শুরু করেছে অনুজ তাঁদের দাম্পত্য জীবন চলাকালীন। শেষে তাঁরা একে অপরকে ডিভোর্স দিয়ে দেয়। ওদিকে গুড্ডির পাতানো দিদি শিরিণের সঙ্গে অনুজের বিয়ে ঠিক হয়।

 

তবে অনুজ এখন ভালোই বুঝতে পারছে যে সে, গুড্ডিকে মিস করছে। গুড্ডির স্বভাব এবং গুন দেখে অনুজ আস্তে আস্তে ভালবেসে ফেলছে গুড্ডিকে। কিন্তু এখন তো কিচ্ছু করার নেই, তাঁর যে বিয়ে ঠিক হয়ে গিয়েছে প্রেমিকার সঙ্গে। এদিকে অনুজ যে মনে মনে গুড্ডিকে খুঁজছে এখন। সেটা হয়তো ভগবানও বুঝতে পেরেছে। সদ্য প্রকাশিত ধারাবাহিকের প্রোমো অনুযায়ী, গুড্ডির দিদি এবং অনুজ বিয়ের সাজে রেডি। মালাবদল হওয়ার সময়েই ঘটে গেল বিপত্তি। শিরিণকে না পরিয়ে অনুজ হোচট খেয়ে গুড্ডিকেই মালা পরিয়ে দিলেন। যা দেখে অবাক হয়ে গেলেন উপস্থিত সবাই। গুড্ডি নিজেও, আসলে গুড্ডির নিজেরও যে টান তৈরি হয়েছে অনুজের উপর। এরপর কি হবে, তা দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন গুড্ডির আগামী এপিসোডগুলির উপর।

কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

হালিশহর পুরসভায় নথি-কাণ্ড, পুলিশের হেফাজতে এবার প্রাক্তন পুরপ্রধানের ভাই

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি