‘জওয়ান’-এর সংলাপ সূত্র ধরে সমীরকে খোঁচা বাদশার, জবাব কী এলো?

আমি আগুন চেটেছি এবং আমি যে সব সেতুতে পুড়েছি তার ছাইতে নাচতে পেরেছি। আমি তাই তোমার দেখানো নরকের ভয় করি না।"

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির দিন ঘনিয়ে আসার প্রতিটি পদক্ষেপে ‘জওয়ান’ ইতিহাস তৈরি করছে। গতকাল জওয়ানের ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই শাহরুখের কিছু সংলাপ অনলাইনে রীতিমতো ঝড় তুলেছে। আসলে ট্রেলারের একটি অংশে প্রতিপক্ষকে যখন বেত দিয়ে পেটাচ্ছিলেন শাহরুখ, তখন কিং খানকে বলতে শোনা যায়, ‘বেটে কো হাত লাগানে সে প্যাহেলে বাপ সে বাত কর’। আর শাহরুখের বাপ-বেটা এই সংলাপটি ভাইরাল হওয়ার পরেই রিলের সঙ্গে রিয়েলের মিল ঘটিয়ে এসআরকে-এর ভক্তরা তাঁর ছেলে আরিয়ান খানের মামলা নিয়ে প্রাক্তন মাদক বিরোধী অফিসার সমীর ওয়াংখেড়েকে খোঁচা দিয়ে বলেন, সুতরাং আরিয়ানকে স্পর্শ করার আগে সুপারস্টারকে ছুঁতে হবে।

বর্তমানে এই সংলাপটি নিয়ে নেটপাড়ায় রীতিমতো তাণ্ডব শুরু হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে একটি বিলাসবহুল নৌ অভিযান চালিয়ে শাহরুখ পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন প্রাক্তন NCB প্রধান সমীর ওয়াংখেড়ে। মাদক রাখার অভিযোগে টানা ২২ দিন জেলে থাকার পর জামিনে মুক্তি পান আরিয়ান। অবশেষে পর্যাপ্ত প্রমাণের অভাবে ২০২২ সালের মে মাসে আরিয়ানকে বেকসুর খালাস করা হয়। কিন্তু ঘটনার তদন্তে নেমে সিবিআই জানতে পারে, আরিয়ানকে ফাঁসিয়েছিলেন খোদ সমীর ওয়াংখেড়ে। এমনকী অভিযোগ, সমীর আরিয়ানকে ছেড়ে দেওয়ার জন্যে ২৫ কোটি টাকা ঘুষ দাবি করেন শাহরুখ পরিবারের কাছে, নয়তো আরিয়ানকে ফাঁসিয়ে দেবেন বলেও হুমকি দেন। অবশেষে ১১ মে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।

তবে দিল্লি আদালতের নির্দেশে সমীর এখনও গ্রেপ্তার হননি। এছাড়াও প্রাক্তন এনসিবি প্রধানের সঙ্গে এসআরকে-র একটি চ্যাট ভাইরাল হয়েছিল। যেখানে শাহরুখ তাঁর ছেলেকে মুক্তি দেওয়ার জন্য একাধিকবার ওয়াংখেড়েকে অনুরোধ করেন। যেটি কিনা একেবারেই ভুয়ো। এরপরই ওয়াংখেড়ে নানাভাবে ট্রোলড হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। আর জওয়ানের বাপ-ছেলের সংলাপটি ভাইরাল হওয়ার পর থেকেই সমীরকে নিয়ে রীতিমতো তামাশা চলছে নেটপাড়ায়। যা নজর এড়িয়ে যায়নি প্রাক্তন সিবিআই অফিসার ওয়াংখেড়েরও।

টুইটারে একটি গোপন পোস্ট শেয়ার করে লিখলেন, জওয়ানের বাপ-বেটা সংলাপটি অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করছে। তাঁর রহস্যময় টুইটে নিকোল লিয়ন্সের পংক্তি উল্লেখ করে, “আমি আগুন চেটেছি এবং আমি যে সব সেতুতে পুড়েছি তার ছাইতে নাচতে পেরেছি। আমি তাই তোমার দেখানো নরকের ভয় করি না।” নেটপাড়ার একাংশের দাবি, শাহরুখকে পাল্টা বার্তা দিতেই এই পোস্টটি করেছেন সমীর। আবার কেউ কেউ এই পোস্টের তলায় লেখেন, ‘আপনার জন্যে বেল্ট ট্রিটমেন্ট অপেক্ষা করছে।’ আবার কেউ বলেছেন, ‘এই আগুনের নাম শাহরুখ খান।’ আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে জওয়ান। আপাতত বক্সঅফিসে আবারও ঝড় তোলার লক্ষে অভিনেতা।

বিয়ে হয়েছিল মাত্র ১৭ দিন, আমেরিকায় রহস্যজনক মৃত্যু ভারতীয় তরুণের

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

রোজের ভাতের পাতে স্বাদ বদল! বানিয়ে নিন রেলওয়ে চিকেন কারি

বাড়ির রান্নায় রেস্তরাঁর স্বাদ পেতে চান? কয়েকটি উপকরণ দিয়ে বানান ‘সিক্রেট মশলা’

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ

হাত থেকে নুন পড়ে যাওয়া কি সংসারে অশান্তির ইঙ্গিত?

মন্দির-মসজিদ-গুরুদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হচ্ছে, শিগগিরই আসছে আইন

‘ভারতের উপরে ভরসা করছে বিশ্ব’, সেমিকন ইন্ডিয়ার মঞ্চে বার্তা মোদির

রশিদ খানদের ডিনারে গিয়ে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলেছেন ঈশান, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

সরকারি অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

‘আগে নিজের চরকায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা